Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দমফাটা হাসি, সঙ্গে একেন বাবুর রহস্য উন্মোচন, ১৬ মে আসছে 'বেনারসে বিভীষিকা', সামনে এল টিজার

ফেলুদা, ব্যোমকেশের পর বাঙালির পরবর্তী প্রিয় গোয়েন্দা তিনি—একেনবাবু।

দমফাটা হাসি, সঙ্গে একেন বাবুর রহস্য উন্মোচন, ১৬ মে আসছে 'বেনারসে বিভীষিকা', সামনে এল টিজার

একেনবাবু

শেষ আপডেট: 20 April 2025 00:06

দ্য ওয়াল ব্যুরো: ফেলুদা, ব্যোমকেশের পর বাঙালির পরবর্তী প্রিয় গোয়েন্দা তিনি—একেনবাবু। কিন্তু রহস্য সমাধানের বাইরেও একেনবাবু মানেই প্রাণখোলা হাসি, খ্যাপামো আর অফবিট বুদ্ধির মারপ্যাঁচে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তাই গরমের ছুটিতে যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এবার গন্তব্য হোক বেনারস, আর সঙ্গী হোক একেনবাবু!

১৬ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আজ, ১৯ এপ্রিল মুক্তি পেল ছবির টিজার। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। এবং টিজার মুক্তির পরেই দর্শকমনে ফিরল সেই পুরনো চেনা উচ্ছ্বাস—যা একেন মানেই হয়ে ওঠে!

টিজারে কী দেখা গেল?

টিজারের শুরুতেই ধরা দিলেন হরগৌরী ঘাট, গঙ্গা আরতির মোহময় দৃশ্যপট। বেনারসের গলি, ঘাট, অচেনা রহস্যের গন্ধে মোড়া এই শহর যেন এক নতুন চরিত্র হয়ে উঠেছে ছবির পর্দায়। স্বাভাবিকভাবেই একেনবাবুর সঙ্গে থাকছেন তাঁর দুই নির্ভরযোগ্য সঙ্গী—বাপি এবং প্রমথ। পাঞ্চলাইন, কৌতুক আর রহস্যের কষায় যে বেনারস জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

খলচরিত্রে এবার দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আর বরাবরের মতোই একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন সোমক ঘোষ, সৌহার্থ মুখোপাধ্যায়, এবং আরও অনেক পরিচিত মুখ—ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সমিতা দাস দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, শুভদীপ বি গুহ ও জয়ন্তী সেন।

পুরী থেকে বেনারস – একেনবাবুর টানা সফর

মাত্র কয়েক মাস আগেই ‘পুরোপুরি একেন’ সিরিজে দেখা গিয়েছিল একেনবাবুর পুরী অভিযান। সেখানে তাঁর মেজ মামার চরিত্রে চমকে দিয়েছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। আসন্ন ছবিতেও মেজ মামার উল্লেখ আছে বটে, তবে তাঁকে স্ক্রিনে দেখা যাবে কিনা, সে নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। এই গ্রীষ্মের ছুটিতে, যদি রহস্যে মোড়া মজা ও হাসির সফরে যেতে চান—তাহলে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ মিস করবেন না যেন! একেনবাবুর সঙ্গে বেনারস ঘুরে এলে, মনে থাকবে অনেকদিন!


```