Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রতারণা মামলায় ইডি স্ক্যানারে মহেশ বাবু! কোটি কোটি টাকা নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি গ্রাহকদের

দুটি রিয়েল এস্টেট কোম্পানির হয়ে বিজ্ঞাপন করেছিলেন মহেশ বাবু।

প্রতারণা মামলায় ইডি স্ক্যানারে মহেশ বাবু! কোটি কোটি টাকা নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি গ্রাহকদের

মহেশ বাবু (ছবি-গুগল)

শেষ আপডেট: 22 April 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর (ED summons Mahesh Babu)। গ্রাহকদের বিনিয়োগে প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকাও নাকি নিয়েছেন মহেশ বাবু। এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

দুটি রিয়েল এস্টেট কোম্পানির হয়ে বিজ্ঞাপন করেছিলেন মহেশ বাবু। সাই সুরিয়া ডেভলপার্স এবং সুরানা গ্রুপের আর্থিক প্রতারণা মামলার তদন্তে ইডির স্ক্যানারে নাম উঠে আসে অভিনেতার (ED summons Mahesh Babu)। জানা যায়, বিজ্ঞাপণের জন্য সাই সুরিয়া ডেভলপার্সের থেকে চেক ও নগদ মিলিয়ে প্রায় ৬ কোটি টাকা এবং সুরানা গ্রুপের থেকে মে ৫.৫ কোটি টাকা নিয়েছিলেন। এই মামলায় প্রায় ১০০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে খবর। তদন্তকারীরা ইতিমধ্যেই ৭৪ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। 

মহেশ বাবুর বিরুদ্ধে অভিযোগ, বিজ্ঞাপণের মাধ্যমে গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রভাবিত করেছেন তিনি। আগামী রবিবার তাঁকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু জরুরী নথিও অভিনেতাকে সঙ্গে রাখতে বলা হয়েছে। তবে মহেশ বাবু (Mahesh Babu) ইডির তলবে হাজিরা দেবেন কি না তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, রিয়েল এস্টেটের দুই কোম্পানির কর্ণধার নরেন্দ্র সুরানা ও সতীশ চন্দ্র গুপ্তর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একই প্লট একাধিকবার বিক্রি করেছে। ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তেলেঙ্গানা পুলিশের কাছেও তাঁদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। ইডি আধিকারিকরা নরেন্দ্র সুরানার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি  সাই সুরিয়া ডেভলপার্সের অফিসে তল্লাশি চালিয়েও একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।


```