Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফুরফুরে মেজাজে এড শিরান, বাংলায় মিষ্টি-লস্যি খেয়েছেন, এবার ফুটবলও খেললেন জনের সঙ্গে

ভারতে কনসার্ট করতে এসে সময় দারুণ কাটাচ্ছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান।

ফুরফুরে মেজাজে এড শিরান, বাংলায় মিষ্টি-লস্যি খেয়েছেন, এবার ফুটবলও খেললেন জনের সঙ্গে

এড শিরান

শেষ আপডেট: 13 February 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কনসার্ট করতে এসে সময় দারুণ কাটাচ্ছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। সম্প্রতি শিলং-এ কনসার্ট করেছেন তিনি, যেখানে তাঁর মনোমুগ্ধকর পারফরম্যান্স উপভোগ করেছেন দর্শকরা। তবে শুধুই গান নয়, শিলংয়ে এড শিরান সময় কাটিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গেও। জনের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি।  

জনের স্ত্রী প্রিয়া আব্রাহাম ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিতে জন ও প্রিয়াকে সাদা টি-শার্টে দেখা গিয়েছে, আর এড শিরান পরেছিলেন নীল জার্সি। এড নিজেও তাঁর ভারত সফরের নানা মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জন আব্রাহামের সঙ্গে ছবি দিয়ে মজার ক্যাপশনে লিখেছেন, '@thejohnabraham এখন @ipswichtown দলের ফ্যান!'

ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই পোস্টে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'এড শিরান সত্যিই ডাউন টু আর্থ। কলকাতার কিছু ভিডিও দেখে তা স্পষ্ট।'

এড শিরান তাঁর ভারত সফর শুরু করেন ৩০ জানুয়ারি, পুনেতে এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। এরপর ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন, যেখানে উদ্বোধন গায়ক আরমান মালিক। চেন্নাইয়ের কনসার্টে এড শিরান মঞ্চে যোগ দেন কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানও। 


```