Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অমিতাভের কেবিসি-তে সাড়া ফেলা বাঙালি গৃহবধূকে ইস্টবেঙ্গল দেবে সদস্যপদ

আলোলিকা আবার ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক। লাল হলুদের খেলা থাকলেই তিনি রেডিওতে ধারাভাষ্য শোনেন কিংবা টিভিতে পুরো খেলাটা দেখেন।

অমিতাভের কেবিসি-তে সাড়া ফেলা বাঙালি গৃহবধূকে ইস্টবেঙ্গল দেবে সদস্যপদ

শেষ আপডেট: 13 December 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো: কোশিশ করনেওয়ালো কো কভি হার নেহি হোতা। বাংলা করলে মানে হয়, চেষ্টা যাঁরা করেন, তাঁদের কখনও হার হয় না। এটা ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপ, তিনি এটা বলে থাকেন কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে।

সেই কথাকে প্রকৃত অর্থে বাস্তবে পরিণত করলেন বাংলার গৃহবধূ আলোলিকা ভট্টাচার্য গুহ। তিনি থাকেন জলপাইগুড়ি জেলার মালবাজারে। যিনি ২০০৫ সাল থেকে টানা ১৮ বছর কেবিসি-তে (কৌন বনেগা ক্রোড়পতি) অডিশন দিয়ে এবারই হটসিটে বসার সুযোগ পেয়েছেন।

এই সদাহাস্যময় গৃহবধূর জ্ঞান ও রসবোধে মুগ্ধ স্বয়ং অমিতাভই। পাশাপাশি আলোলিকার অসীম ধৈর্য্যকে স্যালুট করেছেন বিগ বি। যিনি বাংলার এক সাধারণ আটপৌরে গৃহবধূকে বলেছেন, আমি আপনার এতদিনের ধৈর্য্যকে অভিবাদন জানাই। এই লড়াই চালিয়ে যাওয়া ভাবাই যায় না। এই নিরন্তর চেষ্টা সমাজের সকলের কাছে প্রেরণা হতে পারে।

আলোলিকা আবার ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ সমর্থক। লাল হলুদের খেলা থাকলেই তিনি রেডিওতে ধারাভাষ্য শোনেন কিংবা টিভিতে পুরো খেলাটা দেখেন। ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আলোলিকাকে ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হবে। ক্লাবের একটি অনুষ্ঠানে ওই ফুটবল দরদী মহিলাকে সম্মান জানানো হবে।

আলোলিকা এই প্রথম বিমানে উঠলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এতদিন ট্রেনে করে যেখানে যাওয়ার গিয়েছি, কিন্তু বিমানে উঠলাম প্রথম। তাও যেদিন মুম্বইয়ের কেবিসি-র সেট থেকে আমাকে ফোন করে জানাল আমি মনোনীত হয়েছি, আমি বিশ্বাস করতে পারিনি। 

বিগ বি-র মতো কিংবদন্তির সামনে, যেখানে সাধারণের পা কেঁপে যাওয়ার কথা, সেখানে আলোলিকা ভেবেই নিয়েছিলেন তাঁর সঙ্গে খুব সহজভাবে কথা বলবেন, যেমনভাবে বাড়িতে কথা বলে থাকেন। তবে অমিতাভ বচ্চনের ব্যবহারে বাঙালি বধূ নিজেই মুগ্ধ ও রোমাঞ্চিত। তিনি বলেছেন, যেদিন সেটে আমাদের সামনে হাজির হলেন, সেদিনই আমি দেখেছি কী পরিমাণ এনার্জি নিয়ে সকলের সঙ্গে কথা বলছেন। বোঝাই যাবে না ওঁর বয়স ৮১ বছর।

ওই স্তরের সেলিব্রেটি হয়েও মাটির মানুষ কী করে হতে হয়, সেটি অমিতাভ বচ্চনের থেকে শেখার রয়েছে।  প্রসঙ্গত, মোট ১৫টি ধাপ পেরনোর কারণে আলোলিকা অর্থমূল্য হিসেবে পেয়েছেন সাড়ে বারো লক্ষ টাকা। 


```