Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমরা শক্তি, আমরা নির্ভয়', পুজোর হুল্লোড় ঘরে বসেই, নাচের তালে পা মেলালেন ঊষা, মুনমুন, রিতারা

দ্য ওয়াল ব্যুরো: পুজোর বাদ্যি বেজেছে। আর পুজোর আসর মাতাতে বিশিষ্ট গায়িকা ঊষা উত্থুপ লঞ্চ করতে চলেছেন নতুন একটি ভিডিও। না, গান নয়। নাচ। গানের তালে, ছন্দে নেচে উঠলেন স্বয়ং উষা উত্থুপ নিজেই। "আমরা শক্তি, আমরা নির্ভয়" এই নামেই নামকরণ করেছে

আমরা শক্তি, আমরা নির্ভয়', পুজোর হুল্লোড় ঘরে বসেই, নাচের তালে পা মেলালেন ঊষা, মুনমুন, রিতারা

শেষ আপডেট: 16 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজোর বাদ্যি বেজেছে। আর পুজোর আসর মাতাতে বিশিষ্ট গায়িকা ঊষা উত্থুপ লঞ্চ করতে চলেছেন নতুন একটি ভিডিও। না, গান নয়। নাচ। গানের তালে, ছন্দে নেচে উঠলেন স্বয়ং উষা উত্থুপ নিজেই। "আমরা শক্তি, আমরা নির্ভয়" এই নামেই নামকরণ করেছেন ভিডিওটি। অশুভ শক্তিকে নাশ করবে শুভ শক্তি। মায়ের আগমনীতেই সেই শুভ শক্তির জাগরণ হবে সকলের হৃদয়ে। তারই আনন্দে মেতে উঠবে সকলে। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সকলেই আনন্দ করছেন, কিন্তু কারও ক্ষতি না করে। ঘরে বসেই উৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে। ভিডিওটি ১৭ অক্টোবর ইউটিউবে সন্ধে ৬.৩০ তে রিলিজ হবে। উদ্বোধন করবেন পন্ডিত বিক্রম ঘোষ। "আমরা অনেকেই ভেবেছিলাম প্যানডেমিকে এবার হয়ত পুজো হবে না। হয়ত সবকিছুর মত পুজোর আনন্দ থেকেও আমরা বঞ্চিত থাকব। কিন্তু পৃথিবীর কোন শক্তিই পারবে না দুর্গা পুজোর আনন্দ থেকে ‌বাঙালি তথা ভারতীয়দের বঞ্চিত করতে। অতিমহামারীর সময় হয়ত প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা হবে না, আমরা দূরে দূরে থাকব কিন্তু আনন্দ করা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারব না। ", বললেন ঊষা উত্থুপ। আমরা শক্তি আমরা নির্ভয় আসলে একটি নাচের ভিডিও। থাকছেন ঊষা উত্থুপ, মুনমুন সেন, রিতা ভিমানি সহ আরও অনেকে। লাল পেড়ে সাদা শাড়িতে পুজোর সাজেই দেখা যায় সকলকে। নিজস্ব ঘড়ানায় নাচ করে তারা ঘরের মধ্যেই আনন্দে মেতে উঠেছেন তা দেখলেই বুঝতে পারবেন। ঊষা উত্থুপ বলেন, " কোন কিছুই পুজোর আনন্দ থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে না। আমরা এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে যে যার ঘরে বসেই ভিডিওটি শ্যু করি। খুব আনন্দ করেছি ঘরে বসেই। দেখলে সবার ভালো লাগবে আশা করছি।" মুনমুন সেন বলেছেন, "মা আসছেন বলে মনে প্রাণে তো আনন্দ হবেই। এই বছরটা এত খারাপ কেটেছে। তাই মা যেন আমাদের দু'হাত ভরে আনন্দ দিয়ে ভরিয়ে দেন।"

```