Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বছরের শেষ দিনে বক্স অফিসে তুমুল লড়াই! শাহরুখ কি হারাতে পারলেন প্রভাসকে

বছর শেষে নিরাশ করল না রাজকুমার হিরানি আর শাহরুখের জুটি। অন্যদিকে, একের পর এক ফ্লপের পর প্রভাসের ভাগ্য ফিরিয়েছে সালার।

  বছরের শেষ দিনে বক্স অফিসে তুমুল লড়াই! শাহরুখ কি হারাতে পারলেন প্রভাসকে

শেষ আপডেট: 1 January 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: পর পর  ১০০০ কোটির ব্লকবাস্টারের পর ২০২৩-এ শাহরুখের তৃতীয় রিলিজ ‘ডানকি’। আর সেই ছবি ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তির প্রথম দিকে উন্মাদনা খানিকটা দেখা গেলেও ভাটা পড়েছিল। তবে বছর শেষে নিরাশ করল না রাজকুমার হিরানি আর শাহরুখের জুটি। অন্যদিকে, একের পর এক ফ্লপের পর প্রভাসের ভাগ্য ফিরিয়েছে সালার। শাহরুখের সঙ্গে জোর টক্করে পিছিয়ে নেই দক্ষিণী ছবিটিও। 

মুক্তির প্রথম সপ্তাহে যদিও 'ডানকি' র ১৬০ কোটিকে ছাপিয়ে দেশের বক্স অফিসে সালারের কালেকশন ছিল ৩০৮ কোটি টাকা। তবে বছরের শেষদিন প্রভাসকে জোর টক্কর দিয়েছেন বলিউড বাদশা। সেয়ানে সেয়ানে লড়াইয়ের পর জিতল কে? 

২০২৩ সালটা যেন আক্ষরিক অর্থে শাহরুখের কামব্যাকের বছর। জানুয়ারিতে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। শেষে 'ডানকি' কত আয় করতে পারে সেদিকেই নজর ছিল বলিউডের। প্রথম দিকে নিরাশ করলেও বছরের শেষ দিনে বেশ নজরকাড়া আয় করেছে 'ডানকি'। নির্মাতাদের মতে, 'ডানকি' ইতিমধ্যে বিশ্বব্যাপী ৩৬০ কোটি টাকা আয় করে ফেলেছে। আর রবিবার গোটা দেশে শাহরুখের ছবিটি বারো কোটি টাকা আয় করেছে বলে খবর। 

অন্যদিকে, প্রভাস অভিনীত 'সালার' ডানকি’র ঠিক একদিন পরে মুক্তি পেয়েছিল। প্রথম থেকেই প্রভাসের ছবি শাহরুখকে বেশ জোর টক্কর দিয়েছিল। মুক্তির দশ দিন পরেও ভালো পারফরম্যান্স অব্যাহত রেখেছে 'সালার'। ইতিমধ্যে সালার বক্স অফিসে ৩৫০ কোটি টাকা আয় করেছে।

'রাধে শ্যাম'-এর ভরাভুবির পর সালার নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না অনেকেই। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৯০ কোটির ব্যবসা হাঁকিয়ে সকলকে ভুল প্রমাণিত করে 'সালার'। ৩১শে ডিসেম্বরও ডানকি-র থেকে কড়া টক্কর পেলেও শেষ হাসি হাসলেন প্রভাসই। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বক্স অফিসে 'সালার'-এর আয় ৩৪৫ কোটি টাকা।  

আজ বছরের প্রথম দিনও ছুটির আমেজ। তাই সোমবারই ৫০০ কোটির গন্ডি পেরিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নির্মাতারা। যদিও ডানকি তথা শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে অহেতুক প্রতিযোগিতা তৈরি হয়েছে তাতে বিরক্ত সালার পরিচালক প্রশান্ত নীল। তাঁর মতে, 'আমরা একসঙ্গে ভালো ব্যবসা করতে চাই।'


```