Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডে অভিনয় করে অবহেলা, উপেক্ষা এবং অপমানিত হয়েছিলেন সালমান!

মালয়ালম, তামিল ও তেলুগু—তিন ফিল্ম ইন্ডাস্ট্রির ‘হিটমেশিন’ দুলকার সালমান। দক্ষিণে তাঁকে কেন্দ্র করে ব্লকবাস্টার তৈরি হয়, সেটে আসে সর্বোচ্চ সম্মান। 

বলিউডে অভিনয় করে অবহেলা, উপেক্ষা এবং অপমানিত হয়েছিলেন সালমান!

দুলকর সালমান

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 December 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: মালয়ালম, তামিল ও তেলুগু—তিন ফিল্ম ইন্ডাস্ট্রির ‘হিটমেশিন’ দুলকার সালমান। দক্ষিণে তাঁকে কেন্দ্র করে ব্লকবাস্টার তৈরি হয়, সেটে আসে সর্বোচ্চ সম্মান। কিন্তু হিন্দি ছবির দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত। এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, বলিউডে কাজ করতে গিয়ে বারবার উপেক্ষিত হয়েছেন তিনি। এমনকি, দক্ষিণের সুপারস্টার হয়েও সেখানে যেন কেউ তাঁকে মানুষ হিসেবেও দেখেনি।

দুলকারের কথায়, বলিউডের সেটে কাজ করার সময় তিনি ও তাঁর টিম বারবার ধাক্কা খেতেন, সরে যেতে বলা হত, উপেক্ষা করা হত। এমনকি বসার জন্য একটি চেয়ার বা মনিটর দেখার জায়গাও নাকি জুটত না ঠিক মতো। তাই বাধ্য হয়েই তাঁকে ‘বড় তারকা’ ভাবার একটি ছদ্মছবি তৈরি করতে হয়েছিল। তিনি বলেন, “হিন্দি ছবিতে কাজ করার সময় আমার সঙ্গে থাকা দু’জনকে নিয়ে আমাকে সেটে ঠেলাঠেলি সামলাতে হত। তাই বোঝাতে হত আমি বড় স্টার। না হলে বসতে চেয়ার পেতাম না, মনিটর দেখার জায়গাও নয়।”

আরও বিস্ফোরক দাবি দুলকারের—বলিউডে তারকার পরিচয় নাকি গাড়ির দামে! তাঁর ভাষায়, “আমি বুঝেছি সবই perception। আপনি যদি দামি গাড়িতে আসেন, আপনার চার পাশে লোক থাকে—তা হলে হঠাৎই সবাই ভাবে, ‘ওহ, এ তো বড় স্টার!’। অথচ আসল জায়গায় শক্তি খরচ না করে এ সব তৈরি করা সত্যিই দুঃখজনক।”

বিপরীতে দক্ষিণের শিল্পসংস্কৃতি ঠিক উল্টো ছবি তুলে ধরে। মালয়ালম, তেলুগু বা তামিল—যেখানেই দুলকার যান, সবার আগে তাঁকে দেওয়া হয় সম্মান ও গুরুত্ব। শুধু দুলকার নন, দক্ষিণের প্রতিটি তারকাকেই সেটে সমান যত্নে দেখা হয় বলে জানান তিনি। এমনকি বলিউডের কোনও অভিনেতা দক্ষিণী ছবিতে কাজ করলেও তাঁকে আতিথেয়তায় ভরিয়ে দেওয়া হয়।

অথচ মুম্বইয়ে নির্দিষ্ট কয়েকজনকেই গুরুত্ব দেওয়া হয়; অন্যরা, তাঁদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়েও, সেখানে সাধারণ অভিনেতার মতোই আচরণ পান। আর হয়তো এই কারণেই অনেক বলিউড অভিনেতাই দক্ষিণের আতিথেয়তা আর সম্মানকে বেশি পছন্দ করেন—ইঙ্গিত দুলকারের।

২০১৮ সালে ‘কারওয়াঁ’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দুলকার সলমান। পরে তাঁকে দেখা যায় ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ও ‘চুপ’–এ। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তামিল ছবি ‘কান্তায়’। সামনে আসছে তাঁর তেলুগু ছবি ‘আকাশমল্‌লো ওকা তারা’ এবং মালয়ালম ছবি ‘আই’ম দ্য গেম’।

দক্ষিণে দেবতার মতো সম্মান, বলিউডে প্রায় অদৃশ্য—দুলকারের অভিজ্ঞতা যেন দুই দুনিয়ার দু’টি আলাদা প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে—তারকার আসল মূল্য কি তবে প্রতিভায় নয়, চোখের সামনে তৈরি হওয়া ভানেই লুকিয়ে?


```