Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লুকিয়ে রাখেননি টাকার অঙ্ক, কাঞ্চনের থেকে খোরপোশ বাবদ কত নেন পিঙ্কি? 

প্রায় এক বছর আগে ২৪-এর জানুয়ারিতে অফিসিয়ালি ডিভোর্স তকমা পান তাঁরা। কেটেছে এক বছর। কাঞ্চনের জীবনেও এসেছে নানা পরিবর্তন।

লুকিয়ে রাখেননি টাকার অঙ্ক, কাঞ্চনের থেকে খোরপোশ বাবদ কত নেন পিঙ্কি? 

কাঞ্চন-পিঙ্কি।

শেষ আপডেট: 3 January 2025 14:56

২০২৪-এ টলিউড জুড়ে যে সব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ। তাঁদের বিচ্ছেদের কারণ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রায় এক বছর আগে ২৪-এর জানুয়ারিতে অফিসিয়ালি ডিভোর্স তকমা পান তাঁরা। কেটেছে এক বছর। কাঞ্চনের জীবনেও এসেছে নানা পরিবর্তন। বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজকে। মেয়ে সন্তানের বাবাও হয়েছেন। তবু এই জুটিকে নিয়ে চর্চা থামেনি। জেনে নেওয়া যাক, বিচ্ছেদের সময় কাঞ্চনের থেকে ঠিক কত টাকার খোরপোশ নেন পিঙ্কি? 

অতীতে সংবাদমাধ্যমকে পিঙ্কি নিজেই জানিয়েছিলেন ৫৬ লক্ষ টাকা নিয়েছেন তিনি কাঞ্চনের কাছ থেকে। নিজে স্বাবলম্বী হয়েও কেন টাকার লেনদেন? সে প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি। 

জানিয়েছিলেন, তিনি মনে করেন বিয়ে আদপে একটা কন্ট্র্যাক্ট। পিঙ্কি মনে করেন তা ভেঙে গেলে, বা যে ভাঙছে তাঁর ক্ষতিপূরণ দেওয়ার অবশ্য কর্তব্য। ছেলের কাস্টডি চাননি কাঞ্চন। একার হাতে সবটা বহন করা সম্ভব নয় পিঙ্কির পক্ষে, জানিয়েছিলেন নিজেই। একই সঙ্গে প্রশ্ন তুলেছিলেন, 'এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না?' 

কাঞ্চনের থেকে এককালীন টাকাই দাবি করেছেন পিঙ্কি। মাসিক বা বার্ষিক অর্থের আর কোনও লেনদেন হবে না বলেই জানিয়েছিলেন সে সময়। পিঙ্কি শিল্পী, কেরিয়ার সব সময় যে সমানতালে যাবে তা নয়। আগামী দিনে ছেলের যাতে অর্থকষ্ট না হয় সে কারণেই এই খোরপোশ নেওয়া-- মতামত তাঁর।

এই মুহূর্তে ছেলেকে নিয়ে আলাদাই আছেন পিঙ্কি। অন্যদিকে শ্রীময়ী ও মেয়ে কৃষভিকে নিয়ে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক। নতুন বছরের শুরুতে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন তিনি। ট্রোলারদের উদ্দেশে গেয়েছিলেন গান, বলেছিলেন, 'আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি...'।


```