Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হৃতিক-কপিল সবার মাথায় টাক? পরতে হয় পরচুলা! সব ফাঁস করে দিলেন হেয়ার স্টাইলার

বলিউড তারকাদের দেখলেই আমরা বলি, "উফ, কী চুল!" কিন্তু মনের কোণে একটাই সন্দেহ—এগুলো কি আসল, না সিনেমার সেটের মতো সাজানো?

হৃতিক-কপিল সবার মাথায় টাক? পরতে হয় পরচুলা! সব ফাঁস করে দিলেন হেয়ার স্টাইলার

হৃতিক রোশন ও কপিল শর্মা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 19 June 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের দেখলেই আমরা বলি, "উফ, কী চুল!" কিন্তু মনের কোণে একটাই সন্দেহ—এগুলো কি আসল, না সিনেমার সেটের মতো সাজানো? বিশেষত হৃতিক রোশন আর কপিল শর্মা—দু’জনের মাথার চুল ঘিরে গুজবের ছড়াছড়ি। কেউ বলেন, ওগুলো নাকি উইগ। কেউ আবার বলেন, প্যাচ। অনেকেই তো বাজিও ধরেন, “দেখিস, একদিন ঠিক খুলে পড়ে যাবে!”

এই চুল-রহস্যের অবসান ঘটালেন স্বয়ং সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। হিন্দি রাশের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একেবারে ‘স্ট্রেট কাট’ জবাব দিলেন: “না ভাই, হৃতিক আর কপিল দু’জনের চুলই একেবারে আসল। উইগ নয়, প্যাচ নয়, একদম জেনুইন হেয়ার। আমি নিজেই তো ওদের চুল কাটি!”

আলিম আরও যোগ করেন, “নকল চুল ক্যামেরায় ধরা পড়ে যায়। আসল আর কৃত্রিমের মধ্যে পার্থক্য বোঝা যায় খুব সহজে। কপিল বা হৃতিক—তাঁদের কারোরই টাক হওয়ার প্রশ্ন নেই। বরং তাঁদের চুলের গুণমান এত ভালো যে কাটতেও মজা লাগে!”

এই জায়গায় আলিম হঠাৎ নিজেই ‘কনফেশন’ করলেন, “আপনাদের একটা মজার কথা বলি—আমি নিজে কিন্তু উইগ পরি! এটা নিয়ে আমি লুকোচুরি করি না। কিন্তু ওরা (হৃতিক-কপিল) একেবারে ‘অরিজিনাল হেয়ার হিরো’।”

এদিকে কাজের দিক থেকে হৃতিক এখন ব্যস্ত ‘ওয়ার ২’-এর শ্যুটিংয়ে, যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানি। অন্যদিকে কপিল শর্মাও ফিরছেন তাঁর সেই চিরচেনা কমেডি মেজাজে, নেটফ্লিক্সে আসছে নতুন শো—‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।


```