Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Shyam Benegal: শ্যাম বেনেগাল প্রয়াত, ৯০ বছরেই থামল কিংবদন্তি পরিচালকের জীবন

প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত। ৯০ বছরেই থামল পরিচালকের জীবন। 

Shyam Benegal: শ্যাম বেনেগাল প্রয়াত, ৯০ বছরেই থামল কিংবদন্তি পরিচালকের জীবন

শ্যাম বেনেগাল

শেষ আপডেট: 23 December 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal Passes Away)। ৯০ বছরেই থামল পরিচালকের জীবন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। 

গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক। ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। 'মন্থন', 'অংকুর', 'ভূমিকা', 'জুনুন', 'মান্ডি', 'নিশান্ত'-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।

সদা ব্যস্ত এই কিংবদন্তি পরিচালক (Shyam Benegal Died) গত বছর 'মুজিব: দ্য মেকিং অফ নেশন' নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন। যেখানে ভারত এবং বাংলাদেশের একাধিক অভিনেতারা অভিনয় করেছিলেন।

সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকলেও কাজই ছিল তাঁর ধ্যানজ্ঞান। 

বিস্তৃত ভারতীয় ছবির ইতিহাসে তাঁর সৃষ্টি বারবার চমকে দিয়েছে দর্শকদের। সেই শ্যাম বেনেগালের ছবি 'মন্থন' নতুন করে মুক্তি পেয়েছিল কয়েকদিন আগেই। রিস্টোর্ড ভার্সন হিসেবে প্রথম দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। পরে কলকাতা চলচ্চিত্র উৎসবেও স্ক্রিনিং হয়। 

'মন্থন' ছবি তৈরি হয়েছিল ভারতের মিল্ক ম্যান ভার্গিস কুরিয়ানকে নিয়ে। অবাক করা তথ্য এই যে, এই ছবির জন্য ৫ লক্ষ গোয়ালা প্রত্যেকে দিয়েছিলেন ২ টাকা করে। সেই টাকায় তৈরি হয়েছিল ছবি। যা ইতিহাস। 


```