.jpg)
ভাইরাল গার্ল মোনালিসা ও সনোজ
শেষ আপডেট: 31 March 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: উঠতি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন পরিচালক সনোজ মিশ্র। সংবাদ সংস্থা এ এনআইয়ের তরফে খবর, দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন বাতিল হয়ে গিয়েছে সনোজের। এই মুহূর্তে তিনি রয়েছে দিল্লি পুলিশের হেফাজতে।
জানা যাচ্ছে, ২০২০ সালে ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় সনোজের। পরিচালক তাঁকে ছবিতে কাস্ট করার প্রতিশ্রুতি দেন। ২০২১ সালের ১৭ জুন সনোজ সেই নির্যাতিতাকে ফোন করে জানান, তিনি ঝাঁসি রেলস্টেশনে রয়েছেন, অভিনেত্রী যেন দেখা করেন। প্রথমে রাজি না হলেও পরে সেই সনোজ আত্মহত্যার হুমকি দেওয়ার রাজি হন সেই অভিনেত্রী।
অভিনেত্রীর অভিযোগ, এর পরেই এক রিসোর্টে নিয় গিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন সেই পরিচালক। শুধু তাই নয়, মুখ খুললে সে দিনের তুলে রাখা বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন সেই তরুণী। এর পরেও একাধিক বার তরুণীকে হেনস্থার অভিযোগ উঠেছে সনোজের উপর। নির্যাতিতার পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয় পরিচালকের বিরুদ্ধে। তিনি জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। অবশেষে গ্রেফতার হন তরুণী।
মাস কয়েক আগেই সনোজ ঘোষণা করেছিলন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসাকে নিয়ে এক ছবি বানাছেন তিনি। তা নিয়ে বেশ হইচইও হয়। মনোজের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেও দেখা যায় মোনালিসাকে। মনোজ গ্রেফতার হওয়ার পর সেই ছবির ভবিষ্যৎ যে বিশ বাঁও জলে, তা ধারণা করাই যায়।