Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত পরিচালক নন্দিতা রায়, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১২ মে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রযোজিত 'ফাটাফাটি'। এদিন সন্ধেতেই দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে ছবিটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছবির অন্যতম প্রযোজক নন্দিতা রায়। ব্যাপারটা কী? খোঁজ ন

ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত পরিচালক নন্দিতা রায়, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 12 May 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১২ মে মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রযোজিত 'ফাটাফাটি'। এদিন সন্ধেতেই দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে ছবিটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে অনুপস্থিত ছবির অন্যতম প্রযোজক নন্দিতা রায়। ব্যাপারটা কী? খোঁজ নিয়ে জানা গেল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই বিখ্যাত পরিচালক (Director Nandita Roy hospitalized)। খবর জানাজানি হতেই উদ্বেগ ছড়ায় টলিপাড়ায়।

জানা গিয়েছে, তিনদিন আগে হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বর আসে নন্দিতা রায়ের। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি ভর্তি করিয়ে নেন। এরপর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতেই জানা যায়, ইনফ্লুয়েঞ্জায় (influenza) আক্রান্ত হয়েছেন নন্দিতা। সেখান থেকে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তবে পরিচালকের ঘনিষ্ঠ সূত্র মারফত পরে খবর পাওয়া যায়, বর্তমানে নন্দিতা রায় অনেকটাই ভাল আছেন।

শুক্রবারই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত অরিত্র মুখোপাধায়ের 'ফাটাফাটি'। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীরা। একজন মোটা মহিলাকে কীভাবে বারবার নিজের চেহারার জন্য সমাজের কাছে কটাক্ষের শিকার হতে হয়, সেই নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি।

বাংলাদেশে 'পাঠান' ঝড়! শাহরুখের হাত ধরে ফের নতুন রেকর্ড বলিউডে


```