Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আবার ‘মনপতঙ্গ’ ডানা মেলবে শহরের ‘সিনেকেন্দ্র’ নন্দনে!

এটা একটি সুখবর, ৭ মার্চ থেকে ফের খুলতে চলেছে শহরের সিনেমাকেন্দ্র। ‘নন্দন’। আর এ খবরের সঙ্গে পাকা হল আরেক খবর।

আবার ‘মনপতঙ্গ’ ডানা মেলবে শহরের ‘সিনেকেন্দ্র’ নন্দনে!

মনপতঙ্গ

শেষ আপডেট: 6 March 2025 18:01

দ্য ওয়াল: এটা একটি সুখবর, ৭ মার্চ থেকে ফের খুলতে চলেছে শহরের সিনেমাকেন্দ্র। ‘নন্দন’। আর এ খবরের সঙ্গে পাকা হল আরেক খবর। আরও একবার ‘মনপতঙ্গ’ উড়বে নন্দনে। পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি ‘মনপতঙ্গ’ (Monpotongo, mon patanga)। আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা হয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নেয় ছবিটি। তার কারণও ছিল প্রচুর। দুর্দান্ত অভিনব গল্প, কাস্টিং এবং দৃশ্যপট। এই তিনের মিলমিশেই জমে গিয়েছিল ছবিটি।  তবে ‘মনপতঙ্গ’র যাত্রা পথ সুদীর্ঘ ছিল না একেবারেই। ১৯ ডিসেম্বর শেষ ছবিটি প্রেক্ষাগৃহে দেখানো হয়। নন্দনে ঠাঁই পায়নি বহুচর্চিত ছবি।

‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুই পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল (Sharmistha maity, Rajdeep paul) বলেন, ‘দর্শকদের কৌতূহল ছবি নিয়ে বাড়ছে। এখনও বহু মানুষ শুনেছে ছবির কথা, তবে দেখা হয়নি। কারণ একাধিক সরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি ছবি। দর্শকদের দন্য ফের পর্দায় আসতে চলেছে ‘মনপতঙ্গ’। রি-রিলিজের দায়িত্ব নিয়েছেন অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। কয়েক দিনের মধ্যেই সুখবর আসতে চলেছে।

বিলম্বিত হলেও, সেই সুখবর এল অবশেষে। আগামী ৭ তারিখ থেকে বিকেল সোয়া তিনটে থেকে নন্দন:২-তে ‘মনপতঙ্গ’-র মুখোমুখি বসতে চলেছে দর্শক। শুধু ‘মনপতঙ্গ’ই নয়। সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি ‘নায়ক’, বিক্রম আদিত্য সেনগুপ্তর ‘মায়ানগর’, রণ রাজের ‘পরিচয় গুপ্ত’, অভিজিৎ চৌধুরির ছবি ‘ধ্রুূর আশ্চর্য জীবন’ এবং সুদীপ্ত লাহার ‘কারণ গ্রিস আমাদের দেশ নয়, অথবা ব্লু-ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট’ ছবিগুলো চলে নন্দন:১ এবং নন্দন:২ জুড়ে।


```