Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পরনে লালরঙা পাঞ্জাবি, গলায় রজনীগন্ধার মালা! নিতবর সেজে কার বিয়েতে চললেন মীর?

পরনে লালরঙা পাঞ্জাবি। মাথায় টোপর। গলায় রজনীগন্ধার মালা। মুখে যেন হাসি এসেও আসছে না। হাত জোড় করে মীর আফসর আলি প্রশ্ন রাখলেন সোশ্যাল মিডিয়ায়, "আজ আমি নিতবর! কার বিয়েতে যাচ্ছি বলুন তো?" 

পরনে লালরঙা পাঞ্জাবি, গলায় রজনীগন্ধার মালা! নিতবর সেজে কার বিয়েতে চললেন মীর?

মীর আফসর আলি

শেষ আপডেট: 18 April 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: পরনে লালরঙা পাঞ্জাবি। মাথায় টোপর। গলায় রজনীগন্ধার মালা। মুখে যেন হাসি এসেও আসছে না। হাত জোড় করে মীর আফসর আলি (Mir Afsar Ali) প্রশ্ন রাখলেন সোশ্যাল মিডিয়ায়, "আজ আমি নিতবর! কার বিয়েতে যাচ্ছি বলুন তো?" 

বৃহস্পতিবার সন্ধে নাগাদ কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝমিয়ে যখন বৃষ্টি নেমেছে শহরজুড়ে ঠিক তখনই ঝড়ের বেগে খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার অর্থাৎ আজ সন্ধেয় দিলীপ ঘোষের (Dilip Ghosh Wedding) মালাবদল। বাংলার রাজনীতিতে এই নামের আগুপিছু পরিচয়ের দরকার পড়ে না। প্রথমে ব্যাপারটা শুনে অনেকেই ভেবেছিলেন গুজব, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।

দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির (BJP) নেতারা শুক্রবার দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াও তোলপাড়। সেই আবহেই যেন খানিকটা মজার ছলে গা ভাসালেন মীর। 

সোশ্যাল মিডিয়ায় একটি বর বেশে ছবি পোস্ট করে লিখেছেন একটা মাত্র লাইন... "আজ আমি নিতবর। কার বিয়েতে যাচ্ছেন, বা কী উদ্দেশ্যে অভিনেতার এহেন পোস্ট তা আর বলার অপেক্ষা রাখে না। মীরের ছবি ভাইরাল হতেই পোস্টের নীচে কমেন্টের বন্যা।  কেউ লিখেছেন, "আপনি থাকছেন, স্যার। একরাশ শুভেচ্ছা গুরুদেব।"  আবার কেউ বলছেন, "এই প্রথম বার দেখা এত বড় নিতবর।"

শুক্রবার বিকেলে ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের। বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় স্থির হয়েছে। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং পাত্রীর পরিজনেরা থাকবেন। দু-একজন বন্ধুবান্ধবও থাকবেন। ওই সময়টুকু বাদ দিলে বিয়ের কারণে দিলীপের কর্মসূচির কোনও অদলবদল হচ্ছে না। এমনটাই খবর।


```