Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরাতুন-বিকাশকে তুলোধনা, বাম মিছিলকে কটাক্ষ শিবপ্রসাদের? উইন্ডোজের তরফে এল বিবৃতি

মিরাতুন-বিকাশকে তুলোধনা, বাম মিছিলকে কটাক্ষ শিবপ্রসাদের? উইন্ডোজের তরফে এল বিবৃতি

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'আমার বস'। ছবিটি বক্স অফিসে বেশ ভালই পারফর্ম করছে। এই ছবির মধ্যে দিয়েই বহুদিন পর বাংলা ছবিতে ফিরেছেন অভিনেত্রী রাখী গুলজার।

শেষ আপডেট: 14 May 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই ভাইরাল এক ফরওয়ার্ড মেসেজ। মেসেজ প্রেরক নাকি টলিপাড়ার পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মেসেজের বিষয়বস্তু: বাম মিছিলকে কটাক্ষ, মিরাতুন নাহার ও বিকাশরঞ্জনকে তুলোধনা, সর্বোপরি যুদ্ধ নিয়ে বামমনস্ক বিভিন্ন দলকে এক হাত! সত্যিই কি এই কাজ করেছেন শিবপ্রসাদ? মেসেজের প্রেরক কি তিনি?

এই নিয়ে যখন চারিদিকে হইচই তখন উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হল এক বিবৃতি। সেখানে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে এই মেসেজের প্রেরক শিবপ্রসাদ নন। আরও লেখা হয়, "আমাদের নজরে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম নিয়ে একটি মেসেজ পাঠানো হচ্ছে। জানিয়ে রাখা যায় এই মেসেজের কোনও ভিত্তি নেই। এটি সম্পূর্ণ মিথ্যে। কেউ ইচ্ছাকৃত ভাবে তাঁর নাম (শিবপ্রসাদ) ব্যবহার করে কুৎসা রটনার চেষ্টা করছে। কাউকে এই মেসেজ শেয়ার করার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।"

 

রইল মেসেজের স্ক্রিনশটটি...

May be an image of ticket stub and text

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'আমার বস'। ছবিটি বক্স অফিসে বেশ ভালই পারফর্ম করছে। এই ছবির মধ্যে দিয়েই বহুদিন পর বাংলা ছবিতে ফিরেছেন অভিনেত্রী রাখী গুলজার। ছবির প্রিমিয়ারের দিন প্রত্যেক কলাকুশলী-অভিনেতা বুকে কালো ব্যাজ লাগিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। পহেলগাম হামলায় সাধারণ মানুষকে হত্যালীলার প্রতি সমবেদনা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রযোজনা সংস্থাটির তরফে।


```