Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সীতা কি নিরামিষাশী? মাছ-মাংস ছাড়া নিয়ে কী বললেন সিনেমার 'জানকী' সাই পল্লবী

দেহেমনে ভক্তিভাব জাগিয়ে তুলতে মাছ-মাংস ত্যাগ করেছেন বলে জোর গুজব ছড়িয়েছিল।

সীতা কি নিরামিষাশী? মাছ-মাংস ছাড়া নিয়ে কী বললেন সিনেমার 'জানকী' সাই পল্লবী

সাই পল্লবী।

শেষ আপডেট: 12 December 2024 11:18

দ্য ওয়াল ব্যুরো: রাম-সীতা কি নিরামিষাশী ছিলেন? বনবাসে থাকাকালীন তাঁরা কি শুধুই ফলমূল, শাকসবজি খেয়ে বেঁচে ছিলেন? এ বিষয়ে বাল্মীকির রামায়ণ ও অন্যান্য ভাষায় অনূদিত রামায়ণের বেশ ফারাক আছে। তবে নতুন ছবি রামায়ণে রণবীর কাপুরের বিপরীতে কেন্দ্রীয় সীতা চরিত্রের অভিনেত্রী সাই পল্লবী অভিনয়ে শুচি-শুদ্ধতা পালন করতে ও দেহেমনে ভক্তিভাব জাগিয়ে তুলতে মাছ-মাংস ত্যাগ করেছেন বলে জোর গুজব ছড়িয়েছিল। আর সেই গুজবকে একবাক্যে বাণ মেরে দিলেন সীতারূপী দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।

নীতেশ তেওয়ারি নবনির্মিত রামায়ণ ছবিতে সীতা চরিত্রে অভিনয়ের জন্য আমিষ খাবার পরিত্যাগ করেছেন সাই পল্লবী। এরমকই একটা খবর ছড়িয়েছিল টিনসেল দুনিয়ায়। কিন্তু, সেই গুজবকে ফুৎকারে উড়িয়ে দিয়ে খোদ অভিনেত্রী জানিয়ে দিলেন, এটা পুরোপুরি তৈরি করা মিথ্যা কথা। এ ধরনের গুজব ভবিষ্যতে আর ছড়ালে তিনি আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

সাই পল্লবী এক এক্সবার্তায় লিখেছেন, সবসময় আমি ভিত্তিহীন গুজব/ বানানো মিথ্যা/ অসত্য বিবৃতির জবাব দেওয়া থেকে বিরত থাকি। কোনও সময় তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়, কখনও এমনি এমনি (ভগবান জানেন)। কিন্তু, এবার আমি আর জবাব না দিয়ে থাকতে পারলাম না। কারণ এবার এটা চলতেই থাকছে আর থামছেই না। যখন আমার ছবি মুক্তি পেতে চলেছে, ঘোষণা করা হচ্ছে এবং যা আমার ক্যারিয়ারের একটা মোড় বলা যায়। এরপর যদি কোনও মিডিয়া খবর তৈরির জন্য এ ধরনের গুজব তৈরি করেন, তাহলে তাঁরা যেন আমার আইনি চিঠির জন্য অপেক্ষা করেন।

প্রসঙ্গত বলা যায়, একটি তামিল দৈনিকে ছাপা হয়েছিল, পৌরাণিক ধর্মগ্রন্থ রামায়ণ ছবিতে অভিনয়ের জন্য পল্লবী আমিষ আহার ছেড়ে দিয়ে পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছেন। কারণ সীতা চরিত্রে অভিনয়ের জন্য সেই ভাব জাগিয়ে তুলতে চান অভিনেত্রী। খবরে আরও লেখা হয়েছিল যে, পল্লবী শ্যুটিং স্পটে ও আউটডোর শ্যুটিংয়ে নিজস্ব রাঁধুনি নিয়ে যাচ্ছেন। যাঁরা তাঁর জন্য শুধু নিরামিষ খাবার রেঁধে দিচ্ছেন।

যাঁরা জানেন না, তাঁদের বলা যায়, আদতে সাই পল্লবী আজন্ম নিরামিষাশী। মাছ-মাংস ছোঁন না। একটি সাক্ষাৎকারে তিনি নিজেও একবার সেকথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, খাবারের কথা বলতে গেলে আমি ছোট থেকেই নিরামিষাশী। কোনও প্রাণিহত্যা আমি চোখে দেখতে পারি না। আমি চাই না কাউকে আঘাত করা হোক। আমি চাই তারাও নিরাপদে বাঁচুক।

সাই পল্লবীকে শেষ দেখা গিয়েছিল একটি অ্যাকশনধর্মী তামিল বায়োপিক আমরণ-এ। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন শিবকার্তিকেয়ন। যিনি মিলিটারি হিরো মেজর মুকুন্দ বরদারাজনের ভূমিকায় ছিলেন। এছাড়া রাহুল বসু এবং ভুবন অরোরা এই ছবিতে অভিনয় করেছিলেন। বক্স অফিসে এই ছবিটি বিপুল সাফল্য পায়। রামায়ণে পল্লবীর বিপরীতে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং রবি দুবে, সানি দেওল এবং কন্নড় সুপারস্টার যশ। দুই পর্বের এই সিনেমাটি আনুমানিক ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে।


```