এক গবেষণা সংস্থা ‘ইঙ্কবক্স’-এর মতে, চাঁদের পর্যায় শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং মহাজগতের সঙ্গে সংযোগেরও বার্তা বহন করে।

শেষ আপডেট: 17 August 2025 21:35
দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে মুম্বইতে রাখি উদ্যাপন করলেন কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রামে শেয়ার করলেন এক বিশেষ ছবি। পাশে তাঁর প্রিয় পোষ্য ‘কটোরি’, আর হাতে একেবারে নতুন ট্যাটু। ডান হাতের কবজিতে খোদাই করা হয়েছে চাঁদের বিভিন্ন রূপ—অর্ধচন্দ্র থেকে পূর্ণিমা পর্যন্ত।
যদিও ট্যাটু নিয়ে কার্তিক কোনও ব্যক্তিগত মন্তব্য করেননি, তবে এর গভীর প্রতীকী অর্থ রয়েছে। ট্যাটুতে মোট সাতটি চাঁদের পর্যায় দেখা যায়—যা সময়ের গতি ও জীবনের আবর্তকে বোঝায়। নতুন চাঁদ মানে নতুন শুরু, পূর্ণিমা মানে পরিপূর্ণতা আর শক্তির শিখর। বাড়ন্ত ও ক্ষয়িষ্ণু চাঁদ বোঝায় পরিবর্তন, আত্মসমীক্ষা আর বিকাশের প্রয়োজনীয়তা।
এক গবেষণা সংস্থা ‘ইঙ্কবক্স’-এর মতে, চাঁদের পর্যায় শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং মহাজগতের সঙ্গে সংযোগেরও বার্তা বহন করে। রাতের আকাশের রহস্য আর চাঁদের আলোকে জীবনের পথপ্রদর্শক হিসেবে অনেকে এই ট্যাটু বেছে নেন।
কাজের ক্ষেত্রে, সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে হরর-কমেডি ভূল ভুলাইয়া ৩-এ। সামনে তাঁকে দেখা যাবে অনুরাগ বসুর পরিচালনায় নতুন ছবিতে, যেখানে থাকছেন অভিনেত্রী শ্রীলীলা।