২০২৩ সালে রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিন্তু ‘ধুরন্ধর’-এর ঐতিহাসিক সাফল্যের পর রণবীর নিজের কেরিয়ার নতুনভাবে সাজাতে শুরু করেছেন।

ধুরন্ধর বদলে দিল হিসেব!
শেষ আপডেট: 25 December 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বহু বছর ধরে একটা ধারণা প্রায় অটুট ছিল, যে ছবির সিক্যুয়েল ঘোষণা হয়েছে, তাতে বড় তারকার নাম থাকলেই ছবিটি আর থেমে থাকার প্রশ্ন নেই। কিন্তু ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) সাফল্য সেই ধারণায় বড় চিড় ধরিয়েছে। বক্স অফিসে ছবির ঝোড়ো দৌড়ের মাঝেই ঘটে গেছে দুটি বড় ঘটনা- রণবীর সিং-এর ‘ডন ৩’ (Ranveer Singh Don 3 exit) থেকে সরে যাওয়া, আর অক্ষয় খন্নার ‘দৃশ্যম ৩’ (Akshaye Khanna Drishyam 3) ছেড়ে দেওয়া। ফলে স্পষ্ট হয়েছে, বলিউডের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিগুলিও এখন আর অটুট নয়।
বক্স অফিসে ধুরন্ধরের নজিরভাঙা সাফল্য
মুক্তির পর থেকেই 'ধুরন্ধর' বক্স অফিসে একটানা দাপট দেখিয়ে যাচ্ছে। ভারতে প্রায় ৬০০ কোটির দোরগোড়ায় পৌঁছেছে সিনেমার আয়। আর বিশ্বব্যাপী সেই অঙ্ক ছাড়িয়েছে প্রায় ৮৭৫ কোটি টাকা। শুধু উইকএন্ডে নয়, সপ্তাহের ব্যস্ত দিনগুলিতেও হলে যে সংখ্যায় দর্শক দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে (Akshaye Khanna Drishyam 3)। তাই ‘অ্যানিম্যাল’ বা ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো বড় হিট সিনেমাগুলির সঙ্গেও এখন তুলনায় আসছে এই ছবি।
'ডন ৩'-তে নেই রণবীর সিং
২০২৩ সালে রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিন্তু ‘ধুরন্ধর’-এর ঐতিহাসিক সাফল্যের পর রণবীর নিজের কেরিয়ার নতুনভাবে সাজাতে শুরু করেছেন। বারবার একই ধরনের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই আপাতত ‘ডন ৩’ থেকে সরে এসে তিনি মন দিচ্ছেন ভিন্ন ঘরানার ছবিতে, যেমন তাঁর আগামি প্রজেক্ট ‘প্রলয়’, একটি জম্বি–সারভাইভাল থ্রিলার।
রণবীরের সরে দাঁড়ানোয় ‘ডন ৩’ এখন পুরোপুরি নতুন করে কাস্টিংয়ের পথে (Ranveer Singh Don 3 exit)। কৃতি স্যানন থাকলেও নায়কের চরিত্র এখন শূন্য।
অক্ষয় খান্নাও নেই ‘দৃশ্যম ৩’-এ
অন্যদিকে, ‘ধুরন্ধর’-এ (Dhurandhar) রহমান ডাকাতের ভূমিকায় অসাধারণ অভিনয় করে আলোচনায় এসেছেন অক্ষয় খান্না। এই সফলতার পর তাঁর বাজারদরও বেড়েছে। সেই কারণেই ‘দৃশ্যম ৩’-এর (Akshaye Khanna Drishyam 3 exit) জন্য তিনি বাড়তি পারিশ্রমিক ও চরিত্রে কয়েকটি পরিবর্তনের দাবি জানান। কিন্তু প্রযোজকরা তাতে রাজি না হওয়ায় আলোচনা ভেঙে যায়। এই সিক্যুয়েল ছবি থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেতা। ফলে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিজিও এখন নতুন চ্যালেঞ্জের মুখে।
‘ধুরন্ধর’ শুধু বক্স অফিস নয়- বলিউডের ক্ষমতার সমীকরণও বদলে দিয়েছে। আগে তারকাদের ফ্র্যাঞ্চাইজির নিয়ম মেনে কাজ করতে হত। এখন পরিস্থিতি উল্টো। একটি বড় হিটই অভিনেতাদের হাতে এনে দিচ্ছে নতুন প্রভাব ও দর কষাকষির শক্তি।
দুটি বড় ফ্র্যাঞ্চাইজি থেকে জনপ্রিয় নায়কের সরে দাঁড়ানো ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে শুধু ব্র্যান্ড নাম বা ঘোষণা নয়, তারকা ধরে রাখাও হবে বড় চ্যালেঞ্জ। আর অভিনেতাদের ক্ষেত্রে ‘ধুরন্ধর’ প্রমাণ করেছে, একটি ছবিই তাঁদের অবস্থান মুহূর্তে বদলে দিতে পারে।