Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Dharmendra: 'বাবা মরে যাচ্ছে, সেটা দেখব কী করে!', সিনেমায় ধর্মেন্দ্রর মৃত্যুর দৃশ্য হলে কী করতেন ববি?

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। ভাইরাল ববি দেওলের পুরনো ভিডিও—যেখানে সিনেমায় বাবার মৃত্যুর দৃশ্য দেখলে নিজেকে সামলাতে পারেননি তিনি। কী হয়েছিল সেই দিন?

 

 Dharmendra: 'বাবা মরে যাচ্ছে, সেটা দেখব কী করে!', সিনেমায় ধর্মেন্দ্রর মৃত্যুর দৃশ্য হলে কী করতেন ববি?

ধর্মেন্দ্র ও ববি দেওল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 November 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ এবং দেওল পরিবারে (Deol Family) নেমে এসেছে এক গভীর শূন্যতা। বাবার মৃত্যুর একদিন পার হলেও পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়নি। এই কঠিনতম সময়ে অভিনেতা ববি দেওলের (Bobby Deol) একটি পুরনো ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে সিনেমায় বাবার মৃত্যুর প্রসঙ্গ উঠতেই তাঁকে চোখে জল ফেলতে দেখা যায়।

ভিডিওটি মূলত করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবি প্রসঙ্গে। এই ছবিতে ধর্মেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ববি দেওল একবার জানিয়েছিলেন, তিনি কোনোভাবেই তাঁর বাবার মৃত্যু সহ্য করতে পারেন না।

ছবি মুক্তির আগে করণ জোহর যখন স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন, তখন ধর্মেন্দ্রর চরিত্রের মৃত্যুর দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ববি।

ববি দেওল সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি কিছুতেই বাবার মৃত্যু মেনে নিতে পারবেন না। দৃশ্যটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সিনেমা হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং এরপর থেকে আর কখনও ছবিটি দেখেননি।

ববিকে প্রায়শই তাঁর বাবা ধর্মেন্দ্র সম্পর্কে খুবই আবেগপ্রবণ হতে দেখা যায়। এমনকী যখনই ধর্মেন্দ্র অসুস্থ হয়েছেন, সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওল দুজনকেই উদ্বিগ্ন দেখা গেছে।

প্রসঙ্গত, ধর্মেন্দ্রর শেষ অভিনীত সিনেমা এখনও মুক্তি পায়নি। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে 'ইক্কিস'। এই ছবিতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বাবার ভূমিকায় দেখা যাবে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে।


```