Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Dharmendra: ধর্মেন্দ্রর শেষের কবিতা মুক্তি পেল, ‘আজ ভি জি করদা’ পঞ্জাবের মাটির গন্ধে মঁ মঁ

কবিতার শিরোনাম ‘আজ ভি জি কারদা হ্যায়, পিন্ড আপনে নু জানওয়া (Aj Bhi Ji Karda Hai, Pind Apne Nu Jaanwa)। যার অর্থ— “আজও মন চায় নিজের গ্রামে ফিরে যাই”। সর্ষেখেত, পুকুর, গ্রামীণ জীবনের সহজ সরল দিনগুলোর টান— সবকিছুই উঠে এসেছে তাঁর কবিতায়।

Dharmendra: ধর্মেন্দ্রর শেষের কবিতা মুক্তি পেল, ‘আজ ভি জি করদা’ পঞ্জাবের মাটির গন্ধে মঁ মঁ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 November 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শেষ কবিতা (Drarmendra last poem) প্রকাশ করল ম্যাডক ফিল্মস। ‘ইক্কিস’ (Ikkis) ছবির একটি ভিডিও ক্লিপে শোনা গেল তাঁর কণ্ঠে আবৃত সেই কবিতা— ঘর, মাটি, শৈশব আর স্মৃতির অমোঘ টানে ভরা। অভিনেতার মৃত্যুর কয়েকদিন পর প্রকাশিত এই কবিতা যেন তাঁরই নিজের জীবনের এক নিঃশব্দ প্রস্থানবার্তা।

ম্যাডক ফিল্মসের সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, ধর্মেন্দ্র একটি পঞ্জাবি গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন— পরিচিত মানুষের সঙ্গে দেখা, বহুদিনের খোঁজ-খবর, আর প্রিয় মাটিকে ছুঁয়ে দেখা। কবিতার শিরোনাম ‘আজ ভি জি কারদা হ্যায়, পিন্ড আপনে নু জানওয়া (Aj Bhi Ji Karda Hai, Pind Apne Nu Jaanwa)। যার অর্থ— “আজও মন চায় নিজের গ্রামে ফিরে যাই”। সর্ষেখেত, পুকুর, গ্রামীণ জীবনের সহজ সরল দিনগুলোর টান— সবকিছুই উঠে এসেছে তাঁর কবিতায়। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা,“ধরমজি সত্যিই ছিলেন মাটির ছেলে। তাঁর শব্দের মধ্যেও সেই মাটির গন্ধ। তাঁর এই কবিতা এক আকুলতা, এক কিংবদন্তির অন্য কিংবদন্তিকে দেওয়া শ্রদ্ধাঞ্জলি। আমাদের জন্য এই অমূল্য কবিতা রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।”

গ্রামে ফিরে যাওয়ার আকুলতা

ভিডিওটি শুরু হচ্ছে একটি গাড়ির ভিতর থেকে। ধর্মেন্দ্রর সঙ্গে রয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত এবং সিমর ভাটিয়া— ছবির দুই চরিত্র। ধীরে ধীরে প্রবেশ করছেন নিজের গ্রামে। একটি পুরনো, বিশাল বাড়ির ভিতরে প্রবেশ করতেই চারপাশে জমে ওঠে হাসি, খুনসুটি, সখ্য। সেখানে রয়েছেন গুণী অভিনেতা আসরানিও— যিনি এ বছর অক্টোবরে প্রয়াত হন। কবিতায় ধর্মেন্দ্র বলছেন, কীভাবে এখনও তাঁর ইচ্ছে হয় গ্রামের পুকুরে গরুর সঙ্গে স্নান করতে, বন্ধুদের সঙ্গে কাবাডি খেলতে— ঠিক ছোটবেলার মতো। আর এক দৃশ্যে মা’কে খুব মনে পড়ার ব্যথা-ভরা পঙক্তি বলতে বলতেই তিনি হাত রাখেন নিজের বুকে।

এক কিংবদন্তির বিদায়

২৪ নভেম্বর, ৮৯ বছর বয়সে মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। কিছুদিন আগেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। ‘ইক্কিস’ ছবির এই কবিতাটি তাঁর জীবনের শেষ কাজগুলির একটি হয়ে রয়ে গেল।

ইক্কিস: এক বীরের গল্প

‘ইক্কিস’ ছবিটি ভারতের সবচেয়ে কমবয়সি পরমবীর চক্র–প্রাপ্ত যোদ্ধা অরুণ ক্ষেত্রপাল–এর জীবন নিয়ে। তাঁর চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা। ধর্মেন্দ্র অভিনয় করেছেন তাঁর দাদু ব্রিগেডিয়ার এম এল ক্ষেত্রপালের ভূমিকায়— যাঁর বীরত্বগাথাই নাতিকে অনুপ্রাণিত করে সেনাবাহিনীতে যোগ দিতে।

ট্রেলারে ধর্মেন্দ্র বলেছিলেন, “এখনও সে গল্প হয়ে গেছে।” ছবিতে দেখা যাবে কীভাবে তাঁর চরিত্রটি তদন্ত করছেন, শেষ মুহূর্তে তাঁর নাতি ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিলেন, কেনই বা তিনি ঊর্ধ্বতন অফিসারের আদেশ অমান্য করেছিলেন। সময়ের স্রোতে চলে গেলেন ধর্মেন্দ্র, কিন্তু রেখে গেলেন নিজের কণ্ঠে শোনা এক চিরকালীন কবিতা— মাটি, মাতৃস্নেহ আর স্মৃতির কাছে চিরন্তন ফিরে যাওয়ার আকুলতা।


```