Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dharmendra: 'বাবা ভাল আছেন,' মৃত্যুর খবর ভুয়ো! ক্ষোভ উগরে জানালেন এষা দেওল

শ্বাসকষ্ট অনুভব করায় ১ নভেম্বর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর বর্তমানে।

Dharmendra: 'বাবা ভাল আছেন,' মৃত্যুর খবর ভুয়ো! ক্ষোভ উগরে জানালেন এষা দেওল

ধর্মেন্দ্র ও এষা

গার্গী দাস

শেষ আপডেট: 11 November 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: 'ভুয়ো খবর ছড়াচ্ছে। বাবা ভাল আছেন, সুস্থতার দিকে।' ধর্মেন্দ্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মেয়ে এষার (Esha Deol)। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর মিথ্যা, স্পষ্ট করলেন তিনি।

মঙ্গলবার সকাল হতেই খবর ছড়ায় প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। ১০ তারিখ অর্থাৎ সোমবার থেকে ভেন্টিলেশনে রয়েছেন। ভোরে সানি দেওলের টিম থেকে জানানো হয়, অভিনেতা পর্যবেক্ষণে রয়েছেন। সেক্ষেত্রেও ভুয়ে খবর না ছড়ানোর আবেদন করেন তাঁরা।

তবে, বেলা গড়াতেই জাতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে সংবাদ সংস্থা, সকলের শিরোনামেই মৃত্যুর খবর ছড়াতে শুরু করে। অনেকে এনিয়ে শোকপ্রকাশ করে বার্তাও দেন, যা পরে মুছে ফেলা হয়। ঠিক এই সময়ই এষা দেওল জানান, এসব খবর ভুয়ো। ক্ষোভ উগরে দেন সকলের ওপর।

সোশ্যল মিডিয়ায় লেখেন, 'বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল, সুস্থতার পথে। আমাদের পরিবারকে দয়া করে একটু ব্যক্তি একা থাকতে দিন, সময় দিন। বাবার সুস্থতা কামনায় যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের ধন্যবাদ।'

শ্বাসকষ্ট অনুভব করায় ১ নভেম্বর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর বর্তমানে। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। পর্যবেক্ষণে রেখেছেন তাঁরা।

এ বছরের এপ্রিল থেকেই অসুস্থ বর্ষীয়ান অভিনেতা। চোখে গ্রাফট সার্জারি হওয়ার থেকে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। যদিও কাজ থামেনি। সামনে নতুন ছবি প্রকাশ হওয়ার কথা রয়েছে। যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পাওয়ার কথা এই বছরই বড়দিনে।

তার আগে যাতে ধর্মেন্দ্র সুস্থ হয়ে যান, সে প্রার্থনা করছেন সকলে।


```