Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভাল নেই ধর্মেন্দ্র! গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন ভেন্টিলেশনে

শ্বাসকষ্ট অনুভব করায় এর আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

ভাল নেই ধর্মেন্দ্র! গুরুতর অসুস্থ হয়ে রয়েছেন ভেন্টিলেশনে

শেষ আপডেট: 10 November 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীর ভাল নেই তাঁর।

শ্বাসকষ্ট অনুভব করায় এর আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।

এই মুহূর্তে অভিনেতার বয়স ৮৯ বছর।  আগামী ৮ ডিসেম্বর তাঁর জন্মদিন। তার আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।

এ বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়েছিল। তারপর থেকেই বেশ দুর্বল ছিলেন তিনি। যদিও কাজে ছেদ পড়েনি। ধর্মেন্দ্র যেন চলমান ইতিহাস। ১৯৬০ সালে ডেবিউ হয় 'দিল ভি তেরা হুম ভি তেরে' ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল-- সিনেমার তালিকা গুণে শেষ করা যাবে না। তাঁকে শেষ দেখা গিয়েছে — 'তেরি বাতোঁ মে উলঝা হুয়া' ছবিতে। সামনে রয়েছে নতুন ছবি — ইক্কিশ। যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পাওয়ার কথা এই বছর বড়দিনে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এই প্রার্থনাই সকলের।


```