ম্রুণাল ঠাকুর ও ধনুষের নাম নিয়ে ফের সরগরম টিনসেল টাউন। হঠাৎ করেই শোনা গেল, দক্ষিণী সুপারস্টার নাকি বলিউডের মিষ্টি নায়িকার প্রেমে হাবুডুবি খাচ্ছেন।

ম্রুণাল ঠাকুর ও ধনুষ
শেষ আপডেট: 14 August 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: ম্রুণাল ঠাকুর ও ধনুষের নাম নিয়ে ফের সরগরম টিনসেল টাউন। হঠাৎ করেই শোনা গেল, দক্ষিণী সুপারস্টার নাকি বলিউডের মিষ্টি নায়িকার প্রেমে হাবুডুবি খাচ্ছেন। প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ও ছবি। তবু গুঞ্জন যতই বাড়ুক, মুখে একেবারে কুলুপ এঁটেছেন ধনুষ ও ম্রুণাল।
এর মধ্যেই নতুন ‘বোমা ফাটল’, গোপনে নাকি বিয়ের পরিকল্পনা করছেন এই তারকা জুটি! শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। কিন্তু প্রশ্ন হল, এই খবর কতটা সত্যি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল নিজের মুখেই বললেন, “জানি না এসব রটনা কোথা থেকে আসে। আমরা দু’জন ভাল বন্ধু, এর বাইরে কিছুই নয়। তাই বিয়ের খবর একেবারেই মিথ্যে। এসব কথায় কান দেওয়ার দরকার নেই।”
তবে ইন্ডাস্ট্রি করিডরে ফিসফাস থামছে না। শোনা যাচ্ছে, ম্রুণালের নাকি ধনুষের দুই দিদির সঙ্গেও বেশ ঘনিষ্ঠ আলাপ হয়ে গেছে। বিয়ের ইচ্ছে না থাকলে কি কোনও নায়িকা এমনটা করেন? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যের আড়ালেই, কারণ, ধনুষ ও ম্রুণাল দু’জনেই এ বিষয়ে সম্পূর্ণ চুপ।