Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুশের বিচ্ছেদ, ১৮ বছরের দাম্পত্য থমকে গেল

দ্য ওয়াল ব্যুরো: রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন ধনুশ। ১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন তাঁরা। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন দক্ষিণি তারকা। টুইট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন ধনুশ। h

রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুশের বিচ্ছেদ, ১৮ বছরের দাম্পত্য থমকে গেল

শেষ আপডেট: 17 January 2022 18:39

দ্য ওয়াল ব্যুরো: রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন ধনুশ। ১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন তাঁরা। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন দক্ষিণি তারকা। টুইট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন ধনুশ। https://twitter.com/dhanushkraja/status/1483128992312225792?s=20 তিনি লিখেছেন, ১৮ বছর আমরা একসঙ্গে ছিলাম। বন্ধুত্ব, প্রেম সব কিছুর মাঝে একে অপরের ভাল চেয়েছি সবসময়। বড় হওয়া, বোঝাপড়া, মানিয়ে নেওয়ার সফর ছিল এটা। কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাস্তা আলাদা। ঐশ্বর্য এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যেন তাঁদের একা ছেড়ে দেওয়া হয়, সেই অনুরোধও টুইটে করেছেন রজনীকান্তের জামাই। চেয়েছেন প্রাইভেসি। ২০০৪ সালে দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধনুশ। তাঁদের বিচ্ছেদের এই খবরে তোলপাড় দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডেও তা নিয়ে কম চর্চা হচ্ছে না। মুষড়ে পড়েছেন তাঁদের অনুরাগীরা।

```