সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তৈরি এই ছবির প্লট কারও অজানা নয়। যারা উপন্যাস পড়েছেন তাঁরা চরিত্রগুলির সঙ্গে অবগত আগে থেকেই। পরিচালকের কাছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চেনা চরিত্রকে কীভাবে নতুন মোড়কে উপস্থাপন করা যেতে পারে, সেই পরীক্ষায় ভালভাবেই পাশ করলেন শুভ্রজিৎ।
.png.webp)
শেষ আপডেট: 12 August 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: এই পুজো খানিক অন্যরকম। পুজোতে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে রয়েছে শুভ্রজিৎ মিত্রের ছবি 'দেবী চৌধুরাণী'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির টিজার মুক্তি আগামিকাল। কিন্তু এরই মধ্যে প্রথম ঝলক এসে পৌঁছল দ্য ওয়ালের কাছে।
সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় তৈরি এই ছবির প্লট কারও অজানা নয়। যারা উপন্যাস পড়েছেন তাঁরা চরিত্রগুলির সঙ্গে অবগত আগে থেকেই। পরিচালকের কাছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চেনা চরিত্রকে কীভাবে নতুন মোড়কে উপস্থাপন করা যেতে পারে, সেই পরীক্ষায় ভালভাবেই পাশ করলেন শুভ্রজিৎ।
মিষ্টি মেয়ের চেনা পরিচিত ছেড়ে এ এক অন্য শ্রাবন্তী। তলোয়ার চালনা থেকে ঘোড়সওয়ারি... একই সঙ্গে রক্তাক্ত মুখে হাড়হিম করা প্রতিশোধের আগুন--- ঠিক এমন প্রফুল্লকেই তো দেখতে চেয়েছিলেন সকলে। বিবৃতি চট্টোপাধ্যায় ও দর্শনা বণিককে সেভাবে টিজারে দেখা না গেলেও তাঁদের এক্সপ্রেশনও প্রশংসার যোগ্য।
চিন্তা ছিল, বাংলা ছবির ভিএফএক্স নিয়ে। তবে সে জায়গায় যে প্রযোজক একেবারেই কার্পণ্য করেননি তা বলতেই হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভবানী পাঠকের চরিত্রে নেওয়ার পর থেকেই নানা জায়গায় শুরু হয়েছিল নান ধরনের আলোচনা। অনেকেই দাবি করেছিলেন বঙ্কিমের বর্ণনা অনুযায়ী, প্রসেনজিতের চেহারা ভবানীর সঙ্গে মানানসই হবে না। তবে দিনের শেষে শেষ হাসি হাসে অভিনয়। সে দিকে যে শতাংশ বা তারও বেশি প্রাপ্তি ঘটবে টিজারই যেন তা বুঝিয়ে দিয়েছে।
তবে পিকচার অভি বাকি হ্যায়। ঝলক ভাল লাগলেও প্রতিযোগিতার বাজারে এই ছবি দর্শককে কতটা হলমুখী করবে এখন সেটাই দেখার।