Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় দেব–জিৎ সম্মুখ সমর? টলিউডে গুঞ্জন তুঙ্গে

কয়েক দিন আগেই জিতের এক সাক্ষাৎকার ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেতা দাবি করেন, দেবের ২০ বছরের পথচলার অনুষ্ঠানে তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। 

পুজোয় দেব–জিৎ সম্মুখ সমর? টলিউডে গুঞ্জন তুঙ্গে

দেব ও জিৎ!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 December 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই জিতের (Jeet, Superstar jeet)এক সাক্ষাৎকার ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেতা দাবি করেন, দেবের (Dev, Megastar dev) ২০ বছরের পথচলার অনুষ্ঠানে তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। সেই ঘটনা ঘিরে যখন আলোচনা–সমালোচনা চলছে, ঠিক তখনই নতুন খবর—খুব শিগগিরই বক্স অফিসে মুখোমুখি দেখা যেতে পারে দেব ও জিতকে। শোনা যাচ্ছে, আসন্ন বছরের পুজোতেই নাকি একই দিনে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি।
 


 

এটা টলিউডে এখন খুব স্পষ্ট—ইন্ডাস্ট্রি সম্ভাব্য মুক্তির ক্যালেন্ডার সাজাতে ব্যস্ত। একসঙ্গে একাধিক বাংলা ছবি মুক্তি পেয়ে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া আটকাতেই এমন পদক্ষেপ। দেব আগেই ২০২৬-এর জন্য তিনটি ‘প্রাইম’ তারিখ বুক করে ফেলেছেন—স্বাধীনতা দিবস, পুজোর ছুটি এবং শীতের ছুটি। অন্যদিকে জিৎও বহুদিন পর পুজো মরসুমে ফিরতে চান নিজের ছবিসহ।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জিৎ এবং নন্দী মুভিজ আগামী পুজোয় আনতে পারেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। দেবের তরফে যদিও নতুন প্রকল্পের ঘোষণা এখনও হয়নি। আপাতত ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে প্রজাপতি ২, আর সেই ছবির পর বা হয়তো নিজের জন্মদিনে অভিনেতা নতুন কাজের খবর শোনাতে পারেন। ফিসফাস—‘খাদান ২’ আসার সম্ভাবনা নাকি বেশ জোরদার।

দেব ও জিতের অনুরাগীদের বিবাদ তো বহু পুরোনো। কখনও তা পৌঁছে গিয়েছিল হাতাহাতির পর্যায়েও। এই উত্তাপ ঠান্ডা করতেই দু’জনের মধ্যে যেন নিঃশব্দে গড়ে উঠেছিল এক অলিখিত বোঝাপড়া—এক তারকা পুজোয় এলে, অন্যজন আসবেন ইদে। ফলে সরাসরি সংঘাত এড়ানো যেত। কিন্তু দীর্ঘ বিরতির পর জিৎ আবার পুজোয় ফিরতে চাইছেন—যে ‘২০১৬’-র অভিমান তাঁকে এতদিন দূরে রেখেছিল, তা যেন ক্রমশ পাতলা হয়ে আসছে। প্রশ্ন উঠছে—তাহলে কি পুরনো ‘ঠান্ডা লড়াই’ আবারও সামনে আসতে চলেছে?

অন্যদিকে ২০২৬-এর পুজোতে স্ক্রিনিং কমিটির বরাদ্দ জায়গায় আরেকটি বড় প্রতিযোগী—এসভিএফ-এর একেন বাবু। অর্থাৎ মোটামুটি তিনটি বড় ছবি জায়গা দখল করে ফেলেছে। এখন প্রশ্ন—উইন্ডোজ কি পুজোর বাজার ছেড়ে সরে দাঁড়াবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনও নাটক?

সব মিলিয়ে টলিউডে এখন একটাই উত্তপ্ত জিজ্ঞাসা—পুজোয় কি সত্যিই দেব আর জিৎ ফের মুখোমুখি দাঁড়াতে চলেছেন? নাকি পুরোনো ক্ষত খুলেই সামনে আরও ধাক্কা আছে?


```