Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দেব আনন্দের জুহুর বাংলো বিক্রি হল! অভিনেতার প্রিয় বাড়ি ভেঙে তৈরি হবে বহুতল

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪০০ কোটি টাকায় বিক্রি হল বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের জুহুর বাংলো (Dev Anand Juhu Bunglow)। সূত্রের খবর, এক রিয়েল এস্টেট কোম্পানি এই বাংলোটি কিনেছে। এখানে একটি ২২ তলা টাওয়ার তৈরি হবে বলে জানা গিয়েছে। উ

দেব আনন্দের জুহুর বাংলো বিক্রি হল! অভিনেতার প্রিয় বাড়ি ভেঙে তৈরি হবে বহুতল

শেষ আপডেট: 19 September 2023 13:59

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪০০ কোটি টাকায় বিক্রি হল বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের জুহুর বাংলো (Dev Anand Juhu Bunglow)। সূত্রের খবর, এক রিয়েল এস্টেট কোম্পানি এই বাংলোটি কিনেছে। এখানে একটি ২২ তলা টাওয়ার তৈরি হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, জীবনের বেশিরভাগ সময় এই বাংলোতেই কাটিয়েছিলেন দেব আনন্দ ও তাঁর স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দ। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, জুহুর বাংলো বিক্রি করে পাওয়া টাকা তাঁর স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে তিনভাগে ভাগ হবে।

এদিকে প্রয়াত অভিনেতার বাংলো বিক্রি হয়ে গিয়েছে শুনে মনখারাপ তাঁর অসংখ্য ভক্তের। (Dev Anand Juhu Bunglow)

জুহুর এই বাংলোতে নিজের জীবনের ৪০ বছরের বেশি সময় বাস করেছিলেন দেব আনন্দ। এখন তাঁর অবর্তমানে বাড়িটি একেবারে পরিত্যক্ত বাড়ির চেহারা নিয়েছে। দেখভালের লোকের অভাবে সেই বাংলো এখন বসবাসের অযোগ্য। প্রয়াত অভিনেতার ছেলে সুনীল এখন আমেরিকায় থাকেন। আর তাঁর স্ত্রী থাকেন মেয়ে দেবীনার সঙ্গে, উটিতে। এই কারণেই জুহুর এই বাংলোটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, দেখভালের লোকের অভাবে মহারাষ্ট্রের পানভেলে থাকা দেব আনন্দের কিছু সম্পত্তিও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

উল্লেখ্য, জীবিত থাকা অবস্থায় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব আনন্দ তাঁর জুহুর বাংলো সম্পর্কে বলেছিলেন, “আমি আমার জুহুর বাড়ি বানিয়েছিলাম ১৯৫০ সালে। জায়গাটা তখন প্রায় পাণ্ডববর্জিত ছিল। চারদিক ফাঁকা, শুনশান। ওই নিস্তব্ধ পরিবেশ এবং একা থাকা পছন্দ করতাম বলেই সেই জায়গায় বাড়িটি কিনেছিলাম। কিন্তু এখন জুহু জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে রবিবারে এখানে লোকজন গিজগিজ করে। সি বিচগুলোও আর ফাঁকা নেই। কোথাও একটা ফাঁকা জায়গাও দেখতে পাই না।”

উত্তমকুমারই বাংলায় প্রথম গণেশ পুজো শুরু করেন, সতীশ ময়রার লাড্ডু যেত তাঁর পুজোয়


```