Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'বেস্ট ম্যান'-এর সঙ্গে আম্বানিদের পার্টিতে হাজির দেশি গার্ল

দ্য ওয়াল ব্যুরো: শহরের ভিড় ছেড়ে একান্তে সময় কাটাতে গোয়া পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। সঙ্গে গিয়েছিলেন বোন পরিণীতিও। তবে অনেকেই বলছেন অন্য কথা। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু একান্তে সময় কাটানোই নয় নিক-প্রিয়াঙ্কার

'বেস্ট ম্যান'-এর সঙ্গে আম্বানিদের পার্টিতে হাজির দেশি গার্ল

শেষ আপডেট: 28 June 2018 09:07

দ্য ওয়াল ব্যুরো: শহরের ভিড় ছেড়ে একান্তে সময় কাটাতে গোয়া পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। সঙ্গে গিয়েছিলেন বোন পরিণীতিও। তবে অনেকেই বলছেন অন্য কথা। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু একান্তে সময় কাটানোই নয় নিক-প্রিয়াঙ্কার গোয়া পাড়ি দেওয়ার পিছনে ছিল আরও একটা কারণ। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থেকে দূরে থাকতেই নাকি শহর ছেড়েছিলেন এই সেলেব জুটি। তবে ছুটি কাটিয়ে ইতিমধ্যেই মুম্বই ফিরে এসেছেন তাঁরা। আর এসেই চলে গিয়েছেন আম্বানিদের পার্টিতে। একেবারে দেশি লুকে আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। ট্র্যাডিশনাল সাজে প্রিয়াঙ্কাকে দেখে বেজায় খুশি হয়েছিলেন নিকও। আর হবেন নাই বা কেন। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের 'বেস্ট ম্যান' বলে নিককে পরিচয় করিয়েছেন প্রিয়াঙ্কা। তাই পিগি চপসের সাজগোজ তো তাঁর বেস্ট ম্যানের পছন্দ হবেই। ইন্সটাগ্রামে গোয়ার সমুদ্রের ধারে নিকের একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'মাই বেস্ট ম্যান'। আর এরপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে বি টাউনে। তার মধ্যেই আবার শোনা গিয়েছে, আগামী আগস্ট মাসেই নাকি বাগদান হতে চলেছে নিক-প্রিয়াঙ্কার। এর মধ্যেই আবার আম্বানিদের পার্টিতে একসঙ্গে হাজির হলেন এই জুটি। এই সব দেখে সবারই এখন একটাই কথা, বিয়ের সানাই বাজতে বোধহয় আর বেশি দেরি নেই।

```