Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ব্যাডস অফ বলিউড’ বিতর্কে স্বস্তি শাহরুখের, হাইকোর্টের রায়ে বড়সড় আইনি ধাক্কা খেলেন সমীর ওয়াংখেড়ে

‘ব্যাডস অফ বলিউড’ বিতর্কে স্বস্তি শাহরুখের। সমীর ওয়াংখেড়ের মামলা খারিজ দিল্লি হাইকোর্টে।

‘ব্যাডস অফ বলিউড’ বিতর্কে স্বস্তি শাহরুখের, হাইকোর্টের রায়ে বড়সড় আইনি ধাক্কা খেলেন সমীর ওয়াংখেড়ে

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 11:47

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে দায়ের করা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি করার এলাকাভিত্তিক অধিকার (territorial jurisdiction) দিল্লি হাই কোর্টের নেই।

এর আগে, নেটফ্লিক্স সিরিজ ‘Ba*ds of Bollywood’** থেকে কিছু দৃশ্য সরানোর আবেদন জানিয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সেই আবেদনের উপর শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করেছিল।

সমীর ওয়াংখেড়ে অভিযোগ করেন, সিরিজটির কিছু দৃশ্য ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এবং সেগুলি মানহানিকর। বিশেষ করে প্রথম পর্বের ৩২ মিনিট ০২ সেকেন্ড থেকে ৩৩ মিনিট ৫০ সেকেন্ডের অংশে দেখানো এক চরিত্রের চেহারা, আচরণ ও চালচলন তাঁর সঙ্গে খুব মিল রয়েছে বলেই তিনি দাবি করেন।

উল্লেখযোগ্য ভাবে, নেটফ্লিক্সের এই সিরিজটি তৈরি, সহ-লিখন ও পরিচালনা করেছেন আরিয়ান খান- শাহরুখ খানের পুত্র। ২০২১ সালে একটি প্রমোদতরীতে এনসিবি অভিযানের সময় সমীর ওয়াংখেড়ে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন। যদিও পরে ২০২২ সালে আরিয়ান খান সহ আরও পাঁচজনকে ক্লিন চিট দেয় এনসিবি।

মামলার শুনানিতে রেড চিলিজ এবং নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, এই মামলার বিচার দিল্লিতে হওয়া উচিত নয়। তাঁদের যুক্তি ছিল, সমীর ওয়াংখেড়ে মুম্বইয়ের বাসিন্দা এবং রেড চিলিজের রেজিস্টার্ড অফিসও মুম্বইয়ে। তাই এই মামলা মুম্বইতেই দায়ের করা উচিত ছিল। রেড চিলিজের পক্ষে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট নীরজ কিশন কৌল এবং নেটফ্লিক্সের পক্ষে রাজীব নায়ার।

তাঁদের বক্তব্য, এই সিরিজটি পুরোপুরি কাল্পনিক ও ব্যঙ্গধর্মী একটি গল্প, যার পটভূমি বলিউডকে কেন্দ্র করে তৈরি। এতে কর্ডেলিয়া ক্রুজের ঘটনার কোনও পুনর্নির্মাণ করা হয়নি। নেটফ্লিক্স আরও জানায়, অতীতে আরিয়ান খানের সঙ্গে ওয়াংখেড়ের যোগাযোগ থাকলেও, তা থেকে কোনও কু-উদ্দেশ্যের প্রমাণ মেলে না এবং সেই কারণে সিরিজের কোনও অংশ সরানোর প্রয়োজন নেই।

অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের পক্ষে সওয়াল করে সিনিয়র অ্যাডভোকেট জয় সাই দীপক দাবি করেন, এই মামলার প্রভাব মূলত দিল্লিতেই পড়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওয়াংখেড়ের বিরুদ্ধে চলা বিভাগীয় তদন্ত দিল্লিকেন্দ্রিক, সিরিজ মুক্তির পর একাধিক সংবাদমাধ্যমে তাঁর প্রতিক্রিয়া দিল্লিতে দেওয়া হয়েছে এবং রেড চিলিজ ও নেটফ্লিক্স দিল্লিতে ব্যাপক প্রচারমূলক কর্মসূচিও চালিয়েছে।


```