Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আসছে ‘দিল্লি ক্রাইম সিজন টু’, নতুন কেস নিয়ে নেটফ্লিক্সে ডিসিপি বর্তিকা

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়াকে আজও কেউ ভোলেননি। ভোলা সম্ভব নয়। দিল্লির রাজপথে মাঝরাতে তাঁর শরীরটাকে খুবলে খেয়েছিল পিশাচের দল। যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছিল রড। সেই বীভৎসতার ছায়া আজও সরেনি এই সমাজ থেকে। এই ঘটনার উপর ভিত্তি করেই নেটফ্লিক্স (

আসছে ‘দিল্লি ক্রাইম সিজন টু’, নতুন কেস নিয়ে নেটফ্লিক্সে ডিসিপি বর্তিকা

শেষ আপডেট: 28 July 2022 10:03

দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়াকে আজও কেউ ভোলেননি। ভোলা সম্ভব নয়। দিল্লির রাজপথে মাঝরাতে তাঁর শরীরটাকে খুবলে খেয়েছিল পিশাচের দল। যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছিল রড। সেই বীভৎসতার ছায়া আজও সরেনি এই সমাজ থেকে।

এই ঘটনার উপর ভিত্তি করেই নেটফ্লিক্স (Netflix) ওরিজিনাল নিয়ে এসেছিল একটি সিরিজ, নাম ‘দিল্লি ক্রাইম’ (Delhi Crime Season 2)। ভীষণ হিট করেছিল সিরিজটি। ডিসিপি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে শেফালী শাহ-র (Shefali Shah) অভিনয় রীতিমতো চরিত্রকে বিশ্বাস করতে বাধ্য করেছিল দর্শককে। তাঁর আবেগকে ছাড়িয়ে বুদ্ধির জোর গোটা সিরিজের প্রাণ হয়েছিল।

নতুন আইপিএস নীতি সিং-এর চরিত্রে রাশিকা দুগালের অভিনয়ও ছিল মন কাড়া। নিজের কাজের প্রতি আত্মত্যাগ, পুলিশের উর্দি গায়ে ওঠার পর কাঁধে উঠে যাওয়া দায়িত্বগুলোকে আপন করে নেওয়ার যে গুণগুলি ছিল নীতির মধ্যে, তা নিঃসন্দেহে পুলিশের উপর দর্শকের শ্রদ্ধা বাড়িয়েছে।

আর বর্তিকার ডান হাত হিসাবে গোটা সিরিজটাই যে মানুষটা নিজের দায়িত্ব নিঃশব্দে পালন করে গিয়েছেন তিনি হলেন ভুপেন্দ্র সিং-এর চরিত্রে রাজেশ তৈলঙ্গ।

এই তিনজনের কঠিন জেদ তাঁদের পৌঁছে দিয়েছিল কেসের দোর গোড়ায়। কেসের খুঁটিনাটি সামনে আসার পর বিস্তৃত মাঠে এই তিনের আবেগি কান্না কাঁদিয়েছে দর্শককেও।

এবার দিল্লি শহরের নতুন কেস নিয়ে আসছে ‘দিল্লি ক্রাইম সিজন টু’। আবারও টান টান উত্তেজনা, টেনশনের প্লট, অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে পর্দায় দেখা যাবে শেফালী শাহ-কে। আগামী ২৬ অগাস্ট নেটফ্লিক্স-এ রিলিজ করবে দিল্লি ক্রাইমের ২ নং পার্ট।

https://www.youtube.com/watch?v=ydoqfYCwmxQ

সদ্য সামনে এসেছে ‘দিল্লি ক্রাইম সিজন টু’-র ট্রেলার। সেই ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা।

ট্রেলার দেখে মনে হচ্ছে এবারের প্লট হয়তো একেবারেই সমাজের উঁচু তলা ও নিচু তলার সংযোগে কোনও কেস। নতুন প্লটে নতুন ভাবে দেখা যাবে পছন্দের চরিত্রদের। তবে এর মধ্যে রয়েছে আর এক টানাপোড়েন। কারণ এই অগাস্টের ২১ তারিখ হটস্টারে আসছে ‘গেম অফ থ্রোন্স’-এর প্রিক্যুয়েল ‘হাউস অফ ড্রাগন’। সিরিজ প্রেমীদের জন্য এ যেমন আনন্দের, তেমন চাপেরও।

‘ভটভটি’ চড়ে আসবে ‘লক্ষ্মী ছেলে’! ‘বিসমিল্লা’-র সানাই কি থামাবে ‘ধর্মযুদ্ধ’, জানাবে ‘ব্যোমকেশ’


```