Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সিনেমায় কি মুখটাও আবছা করে দেবে?', অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম

‘কল্কি ২৮৯৮ এডি’-তে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের নাম ওটিটি সংস্করণের ক্রেডিট তালিকা থেকে বাদ পড়েছে।

'সিনেমায় কি মুখটাও আবছা করে দেবে?', অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম

দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 October 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কেরিয়ারে এই বছরটি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে কিছু বড় ছবি থেকে বাদ পড়া, এরপর মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয়ের শিফট নিয়ে শর্ত দেওয়া, সব মিলিয়ে দীপিকা রয়েছেন আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি এক গুরুতর ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'-তে অভিনয় করা সত্ত্বেও ছবির শেষে অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকা (ক্রেডিট)-এ দীপিকার নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা নেটপাড়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে।

দীপিকার অনুরাগীরা এক্স হ্যান্ডলে (পূর্বের টুইটার) সোচ্চার হয়েছেন। তাঁরা পোস্ট করেছেন, "ক্রেডিট মানে শুধুই একটা নাম নয়। এর অর্থ একজন অভিনেত্রীকে স্বীকৃতি ও সম্মান জানানো। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটা তাঁর প্রাপ্য। ওটিটিতে মুক্তির দীর্ঘ সময় পর এই ছবিতে তাঁর নাম নেই, এটা মেনে নেওয়া যায় না।"

প্রযোজনা সংস্থার প্রতি আক্রমণ: নেটিজেনরা প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসকে উদ্দেশ্য করে লিখেছেন, "এটি অত্যন্ত খারাপ প্রযোজনা সংস্থা। আপনাদের কী মনে হয়? ওটিটি মাধ্যমে আপনাদের এই ছবির শেষে দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম বাদ দিলে তাঁর ফিল্মি কেরিয়ারে কিছু ঘাটতি হবে? কখনই নয়। তাহলে সিনেমায় কি মুখটাও আবছা করে দেবে? "

যদিও এই বিতর্ক নতুন নয়। গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল যে, 'কল্কি ২৮৯৮ এডি' ছবির সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ছবি করতে যে দায়বদ্ধতা দরকার, তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুবই জরুরি। কিন্তু দীপিকা ৮ ঘণ্টা শিফটে অভিনয় করার শর্ত দিয়েছিলেন। ছবিটি সময়মতো শেষ করার জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মেলাতে না পেরেই প্রযোজনা সংস্থা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই সব ঘটনার পরেও দীপিকা পাড়ুকোন সম্পূর্ণ 'স্পিক নট' বা নীরব থেকেছেন। তবে জানা যায়, তিনি নিজের কাজের মাধ্যমেই জবাব দিতে ভাবাসেন। আগামীতে তাঁকে শাহরুখ খানের 'কিং' ছবিতে এবং পরিচালক অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে।


```