Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি তো সমকামী নই, তাও...', সব গয়না-টাকা নিয়ে চলে যান স্ত্রী, কেরিয়ারও নষ্ট হয়ে যায় দীপকের

'আমি তো সমকামী নই, তাও...', সব গয়না-টাকা নিয়ে চলে যান স্ত্রী, কেরিয়ারও নষ্ট হয়ে যায় দীপকের

দীপক পরাশর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 October 2025 23:36

দ্য ওয়াল ব্যুরো: এক মারাত্মক দুর্ঘটনার পর জীবনে নেমে আসা কঠিন সময় এবং বিবাহবিচ্ছেদ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা দীপক পরাশর। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পরই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান, সঙ্গে নিয়ে যান তাঁদের একমাত্র শিশুকন্যাকেও।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর ফিরে আসা কঠিন ছিল উল্লেখ করে দীপক তাঁর তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন, দুর্ঘটনার পর তাঁর স্ত্রীর আচরণ সম্পূর্ণ বদলে যায় এবং সম্পর্কে ধীরে ধীরে শূন্যতা তৈরি হয়।

একদিন তাঁর স্ত্রী তাঁকে বলেছিলেন— 'আমি শুধু গ্ল্যামারের জন্য তোমাকে বিয়ে করেছি'।” এই কথায় দীপক বুঝতে পারেন, স্ত্রীর ভালবাসা ছিল কেবল তাঁর গ্ল্যামারের প্রতি।

বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও বড় বিপর্যয় নেমে আসে দীপকের জীবনে। তিনি জানান, একদিন মায়ের কাছে আলমারি থেকে কিছু টাকা নিতে গিয়ে দেখেন সবকিছু ফাঁকা। ব্যাঙ্ক লকারেও কিছু ছিল না।

তিনি বলেন, "সব গয়না, নগদ টাকা, সোনা সব কিছু নিয়ে চলে গিয়েছিলেন। আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলাম।"

পরে তিনি আরও জানতে পারেন, তাঁর প্রাক্তন স্ত্রী বি. আর. চোপড়াসহ ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছেও তাঁর বিরুদ্ধে নানা গুজব রটিয়েছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা নানা গুজব, বিশেষ করে তাঁর যৌনতা নিয়ে ওঠা জল্পনা প্রসঙ্গেও দীপক স্পষ্ট কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, তিনি সমকামী নন।

"আমি কখনও নিজের যৌনতা নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি, কারণ তার কোনও প্রয়োজনও নেই। আমি সমকামী নই— তবে সমকামী হওয়াতে কোনও ভুল নেই," বলেন দীপক।

তিনি আরও উল্লেখ করেন, এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যাঁদের সমকামী হওয়ায় তাঁদের কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি, তাই তিনি বিশ্বাস করেন না যে একটি গুজব তাঁর কেরিয়ার নষ্ট করতে পারে।

গত বছর এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল বলেও তিনি জানান। সেই মন্তব্যে তিনি বলেছিলেন, "আমি মানুষকে ভালবেসে ফেলি, সে কোন লিঙ্গের এটা ভাবনার নয়। আমার কাছে মানুষটা ভাল হলেই যথেষ্ট। হৃদয়টাই মুখ্য— লিঙ্গ নয়।" তিনি বলেন, 'বিগ বস'-এর সময়ও তিনি একই কথা বলেছিলেন, কিন্তু মানুষ শুধু সেটাই শোনে যা তারা শুনতে চায়।


```