Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

‘রণং দেহী’ শ্রাবন্তী, তেজিয়ান ‘ভবাণী’! প্রি-টিজারেই ধুন্ধুমার ‘দেবী চৌধুরানী’

প্রথম লুকেই হাত জড়ো করে কালিপ্রণাম ভবানী পাঠকের। আগুনের লেলিহান শিখায় ট্রানজিশন। পরের দৃশ্যে শ্রাবন্তীর শুকনো মুখে দুঃখের ছাপ। আর তারপরই একেবারে ভোলবদল।

‘রণং দেহী’ শ্রাবন্তী, তেজিয়ান ‘ভবাণী’! প্রি-টিজারেই ধুন্ধুমার ‘দেবী চৌধুরানী’

ভবাণী পাঠক-দেবী চৌধুরানী

শেষ আপডেট: 25 December 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: প্রথম লুকেই হাত জড়ো করে কালিপ্রণাম ভবাণী পাঠকের। আগুনের লেলিহান শিখায় ট্রানজিশন। পরের দৃশ্যে শ্রাবন্তীর শুকনো মুখে দুঃখের ছাপ। আর তারপরই একেবারে ভোলবদল। ‘রণং দেহী’ রূপে শ্রাবন্তী। ত্রিশুল থেকে বর্ষা কিংবা তীর ধনুক হাতে রুদ্রম্ূর্তি ধারণ করেছেন বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের লেখনীতে প্রথম নারীশক্তির প্রতিমূর্তি। দেবী চৌধুরানী। (debi chowdhurani)

আজ ক্রিসমাসে মুক্তি পেল ‘দেবী চৌধুরানী—ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’-এর প্রি টিজার। ‘খাদান’-এর হাত ধরে বাংলায় ফিরল ‘লার্জার দ্যান লাইফ’ ছবি। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে আরও এক ধাপ এগোল বাংলার ‘বড় মাপের’ ছবি।   

 

Image
দেবী চৌধুরানী

কালী সাধক ভবাণী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ ভর্তি চুল দাড়ি। কপালে রক্ত টিকা। মাথায় লাল ফেট্টি। কপালের বাঁদিক থেকে চুঁয়ে পড়ছে রক্ত। ভিজে যাচ্ছে ভ্রু। খানিক নৃশংসতা ছড়িয়ে পড়েছে চরিত্রে। বহু বছর এভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধরা হয়নি কোনও লেন্সে! অন্যদিকে, শ্রাবন্তী প্রথমে গ্রামবাংলার বধূ হয়ে হাজির হলেও, পরের দৃশ্যে দেবী একেবারে চৌধুরানীর রুদ্র রূপে ফুটে ওঠেন।

৫৫ সেকেন্ডের প্রি-টিজার দেখে ফোন করা হয়, পরিচালক শুভ্রজিৎ মিত্রকে, খুব ছোট ছিল তাঁর বক্তব্য। ‘আস্তিনে তাস রাখা আছে, ছবিতে যা আছে তার ৫ শতাংশ সবে মানুষ দেখল,’ নতুন বছর মে মাসে মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’। ‘হাতে এখন ছ’মাস। বড় মাপের এই ছবির প্রমোশন বিরাট করেই ভাবা হয়েছে,’যোগ করেন শুভ্রজিৎ

২৫ ডিসেম্বর প্রি টিজারটি শেয়ার করেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  টুইটে লেখেন, ‘জয় ভৈরবী...ভবাণী পাঠকের প্রণাম সবাইকে। বিস্মৃত ইতিহাসের পাতা থেকে, বাংলার মাটি থেকে উঠে আসা ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী এক অনন্যা বিজয়িনীর কাহিনী, ‘দেবী চৌধুরানী’ আসছে আগামী ১ মে, ২০২৫, আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।’

শ্রাবন্তী-প্রসেনজিৎ (prosenjit chatterjee) ছাড়াও ছবিতে রয়েছেন দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দদের।


```