Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ঋণের বোঝা, বাবার চরম পরিণতি! দেবচন্দ্রিমার বিপর্যয়ে পাশে কি কেউ নেই?

গল্পের কেন্দ্রে রয়েছে ঝিনুক ঘোষ নামের এক তরুণী (অভিনয়ে দেবচন্দ্রিমা), যার বাবা অসুস্থ। বাবার চিকিৎসার জন্য সে একটা বড় অঙ্কের ঋণ নেয়।

ঋণের বোঝা, বাবার চরম পরিণতি! দেবচন্দ্রিমার বিপর্যয়ে পাশে কি কেউ নেই?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 August 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: নতুন প্রেমের গল্প নিয়ে আসছে নতুন জুটি। ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ অর্জুন চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহ রায় এবার একসঙ্গে জুটি বাঁধছেন একটি ওয়েব সিরিজে। আড্ডাটাইমস-এ আসছে নতুন সিরিজ ‘তোমাকে বুঝিনা প্রিয়’। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শুটিং। মুক্তি পেয়েছে সিরিজের গানও। আগামী ১৫ অগস্ট থেকে দেখা যাবে এই নতুন প্রেমের গল্প।

গল্পের কেন্দ্রে রয়েছে ঝিনুক ঘোষ নামের এক তরুণী (অভিনয়ে দেবচন্দ্রিমা), যার বাবা অসুস্থ। বাবার চিকিৎসার জন্য সে একটা বড় অঙ্কের ঋণ নেয়। কিন্তু সেই লোন শোধ করার মতো অবস্থায় সে নেই। তখনই তার জীবনে আসে ঋক (অর্জুন চক্রবর্তী), একজন লোন রিকভারি এজেন্ট। ঋণ আদায়ের জন্যই সে ঝিনুকের বাড়িতে হাজির হয়।

প্রথম দেখা থেকেই দু’জনের সম্পর্ক ছিল তিক্ততায় ভরা। ঝিনুকের অসুস্থ বাবার অবস্থা দেখে কিছুটা সহানুভূতি জাগলেও, পেশাগত দিককে কি অবজ্ঞা করা যায়? ঝিনুক টাকা দিতে না পারায়, চরম পদক্ষেপ নেয় ঋক।

পরিস্থিতি আরও খারাপ হয়। মারা যান ঝিনুকের বাবা। মৃত্যুর খবর শুনে কী করেন ঋক? এই নিয়ে সিরিজটি। সিরিজের পরিচালক অরিজিৎ তোতোন চক্রবর্তী। একদিকে বাস্তব জীবনের কঠিনতা, অন্যদিকে অনুভূতির সূক্ষ্ম টানাপড়েন—এই দুয়ের মিশেল নিয়েই তৈরি হয়েছে ‘তোমাকে বুঝিনা প্রিয়’। অর্জুন-দেবচন্দ্রিমার এই নতুন রসায়ন কীভাবে ধরা দেবে পর্দায়, সেটাই দেখার।


```