Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পরমব্রতর সঙ্গে শুটিং কতদূর? ‘কমলা নিবাস’-এ থাকছে আর কী কী চমক, জানালেন দেবাদৃতা

বেশ কিছুদিন ধরেই চর্চায় এই ধারাবাহিক, যেখানে চরিত্রে চমকও কম নয়। ধারাবাহিকে দেবাদৃতার বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। আর দেবাদৃতার বিপরীতে, পরমব্রত চট্টোপাধ্যায়। 

পরমব্রতর সঙ্গে শুটিং কতদূর? ‘কমলা নিবাস’-এ থাকছে আর কী কী চমক, জানালেন দেবাদৃতা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 March 2026 15:12

দেবাদৃতা বসু। টেলিদুনিয়ার বেশ জনপ্রিয় নাম। যতবারই নতুন চরিত্রের দায়িত্ব নিয়েছে, ততবারই দর্শকদের মন জয় করেছেন। এবার পালা ‘পল্লবী’র। এই চরিত্র হয়েই জি বাংলার নতুন ধারাবাহিকে আসতে চলেছেন তিনি। নাম, ‘কমলা নিবাস’। বেশ কিছুদিন ধরেই চর্চায় এই ধারাবাহিক, যেখানে চরিত্রে চমকও কম নয়। ধারাবাহিকে দেবাদৃতার বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। আর দেবাদৃতার বিপরীতে, পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর সঙ্গে কিছুটা অংশের শুট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সব মিলিয়ে নতুন ধারাবাহিকের প্রস্তুতি কতদূর, প্রশ্ন করতেই ‘দ্য ওয়াল’কে দেবাদৃতা বললেন, ‘১৫-২০ দিন হল কাজ শুরু হয়েছে। এখন ধীরে ধীরে পল্লবী হয়ে ওঠার চেষ্টা করে চলেছি।’  

পরমব্রতর সঙ্গে শুটিং কতদূর?

পরমদার সঙ্গে বেশ কিছুটা শুট হয়েছে। এখনও কিছুটা অংশ বাকি আছে। পরমদার সঙ্গে কাজ করতে পারাটা সত্যি খুব আনন্দের। নতুন-নতুন অভিজ্ঞতা হচ্ছে। শিখছি অনেককিছু। এই ধারাবাহিকে খুব ভাল ভাল শিল্পীরা রয়েছেন, দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, তাঁদের কাজ আমি আগেও দেখেছি। ফলে এমন একটা ফ্লোর শেয়ার করতে পারাটা সত্যি বিশেষ। যদিও আমি স্টারকাস্ট জানার আগেই রাজি হয়ে গিয়েছিলাম, পল্লবীর চরিত্রটা শুনে।

পরমব্রতর চরিত্র কি এক্ষেত্রে অতিথি শিল্পী? না পরবর্তীতেও গল্পে পাওয়া যাবে অভিনেতাকে? 

আপাতত যে টুকু অংশের শুট চলছে, ততটাই জেনেছি। তবে গল্পের মোড় কখন ঘুরে যায় বলা মুশকিল। আর সত্যি বলতে মেগার ক্ষেত্রে তো সম্পূর্ণ গল্প প্রথমেই জানা যায় না। তাই সবটা জানা নেই। আর যেটুকু জানি, সেটা এখনই দর্শকদের সঙ্গে শেয়ার করা যাবে না। 

পল্লবীর চরিত্র পছন্দ হওয়ার বিশেষ কারণ কী? 

অনেকটা আলাদা। দর্শকদের দেখে প্রাথমিকভাবে মনে হতে পারে, পল্লবী শুধু সকলের কথা ভাবে, নিজের কথা ভাবে না, এমনটা নয়। ধীরে ধীরে সকলে বুঝতে পারবেন, পল্লবী নিজের কথাও ভাবে। চরিত্র ছাড়াও গল্পটা বেশ দর্শকদের নজর কাড়বে। আমার মনে হয়েছে, অনেক বছর পর এমন পারিবারিক গল্পে কাজ হচ্ছে।

‘জয়ী’ থেকে ‘পল্লবী’র সফরটা কেমন?

TRP-র নিরিখে জয়ী সত্যি আমার কেরিয়ারে মাইলস্টোন। তবে এখন পথে বেরলে, জয়ী-এর পাশাপাশি অন্যান্য চরিত্রের নামেও কেউ কেউ ডেকে থাকেন। আমি সত্যি ভাগ্যবান যে এমন কিছু চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, যা আমার কেরিয়ারে ছাপ ফেলে গিয়েছে। এবার পল্লবী'র পালা।

TRP নিয়ে চিন্তা-আলোচনা দুই দিন-দিন বাড়ছে, বিশেষ করে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের ওপর চাপ থাকে অনেকটাই, দেবাদৃতা বিষয়টা কীভাবে দেখেন? 

আমার মনে হয় TRP সত্যি গুরুত্বপূর্ণ। একটা প্রতিযোগিতার মধ্যে থাকাটা ভাল, কাজ করার তাগিদ তৈরি করে। TRP নেই মানেই সেটা খারাপ, এমনটাও নয়। এমন বহু ছবি আছে, যেগুলো দর্শক দরবারে সেভাবে জায়গা করতে পারে না, অথচ কত পুরস্কার পায়। সবটা যে সকলের পছন্দ হবে এমনটা নয়। তবে কেমন কাজ করছি, তার একটা ভাল রিপোর্ট কার্ড থাকলে আত্মবিশ্বাস বাড়ে। আর রিপোর্ট খারাপ হলে, কাজের জেদ আরও বাড়ে। দুই ভাল।

আগে মেগা যতটা সময় ধরে চলত, এখন তার মেয়াদ কমছে, ফলে ধারাবাহিক নিয়ে কি অনিশ্চয়তা কাজ করে?

নাহ, একেবারেই নয়। আমি যখন কাজ শুরু করেছিলাম, তখন একরকমভাবে বিষয়গুলোকে দেখতাম। এতগুলো বছর কাজ করার পর, বুঝতে পারি, কোন চরিত্র কেমন। কোনও চরিত্রই ছোট নয়, তবে অভিনেতা হিসেবে কাজ করতে করতে নিজের একটা মতামত তৈরি হয়। এক্ষেত্রে আমার কাছে গল্পটাই আসল নায়ক।

বড়পর্দায় কাজের স্বপ্ন সকলের থাকে, দেবাদৃতা কোন নায়কের বিপরীতে কাজ করতে চান?

টলিপাড়ায় বহু ভাল ভাল অভিনেতা আছেন। কাকে ছেড়ে কার নাম বলি! শাশ্বত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অনির্বাণ চক্রবর্তী, জিৎ সকলেই বেশ ভাল।  আর আমার তো ব্যক্তিগত পছন্দের একজন অভিনেতা আছেনই, রাহুল দেব বসু, তাঁর সঙ্গে কাজ করতে চাইব।

রাহুলের সঙ্গে জুটিতে কাজ করার প্রস্তাব আসেনি কখনও?

এখনও তেমন কোনও প্রস্তাব পাইনি, তবে নিশ্চয়ই করব।

ধারাবাহিক করতে গেলে অন্যান্য চরিত্রের প্রস্তাব অনেক ক্ষেত্রেই ফিরিয়ে দিতে হয়, তবে কী এখন অন্য কোনও কাজে হাত দেবেন না দেবাদৃতা?

ধারাবাহিকের যে কোনও চরিত্র মানেই বড় দায়িত্ব। সেটাকে মাথায় রেখে, সত্যি অন্য ক্ষেত্রে সময় দেওয়াটা একটু কঠিন। তবে কেমন কাজ, কতদিন লাগছে, কতটা গুরুত্বপূর্ণ চরিত্র, লোকেশন কী, সবটার ওপর নির্ভর করে, আদপে সেই কাজটা করা যাবে কি না। তবে অধিকাংশ ক্ষেত্রেই হয়ে ওঠে না। 


```