Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'ডানকি', '১২ ফেল', অস্কারের তালিকায় নেই কোনও ভারতীয় সিনেমা 

২০২৪ সালের অস্কারের জন্য ভারত থেকে বেশ কিছু  সিনেমা পাঠানো হয়েছিল। তারমধ্যে ডানকি, ১২ ফেল, রকি অর রানি কী প্রেম কাহানি, দ্য কেরালা স্টোরি, ২০১৮ সহ মোট ১২টি সিনেমা ছিল।

'ডানকি', '১২ ফেল', অস্কারের তালিকায় নেই কোনও ভারতীয় সিনেমা 

শেষ আপডেট: 24 January 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: মার্চ ২০ তারিখ লস এঞ্জেলস অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় অনুষ্ঠান দ্য অস্কারস। প্রতি বছর ভারত থেকে বহু সিনেমা অস্কার কমিটির কাছে জমা দেওয়া হয়। তবে খুব কম ছবিই  মনোনয়ন পায়। 


২০২৩ সালে ৯৫তম অস্কারে ভারতীয় সিনেমা 'আরআরআর' অস্কার জেতে। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান 'নাটু নাটু' পুরস্কার পায় অরিজিনাল সঙ্গীত বিভাগে। 


২০২৪ সালের অস্কারের জন্য ভারত থেকে বেশ কিছু  সিনেমা পাঠানো হয়েছিল। তারমধ্যে ডানকি, ১২ ফেল, রকি অর রানি কী প্রেম কাহানি, দ্য কেরালা স্টোরি, ২০১৮ সহ মোট ১২টি সিনেমা ছিল। তবে একটিও অস্কারের মনোনয়ন পর্ব থেকে প্রধান তালিকায় যেতে পারেনি। প্রথম পাঁচে যাওয়ার আগেই সেগুলি বাতিল হয়ে যায়। তাই এই বছর অস্কারে কোনও ভারতীয় সিনেমার নামই শোনা যাবে না।

Dunki Movie Review Shah Rukh Khan Rajkumar Hirani vicky kaushal entertainer  is a slam dunk - India Today
বিশ্বের ৮৮টি দেশ থেকে ফিচার ফিল্ম জমা দেওয়ার নিয়ম আছে অস্কারে। এবছর ১২টি ছবির মধ্যে মনোনয়নের খুব কাছাকাছি পৌঁছায় '২০১৮- এভরিওয়ান ইজ হিরো'। এটি ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি ছিল। কিন্তু প্রথম পনেরোটি সিনেমার মধ্যে পৌঁছাতে পারে না এই মালায়লাম সিনেমা। বেশ অনেক দূর পৌঁছেও শেষ মুহূর্তে বাদ পড়ে বলে সূত্রের খবর।

সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের অভিনেতা তভিনো থমাস। ২০১৮ সালে কেরালার বন্যা নিয়ে এই সিনেমার কাহিনী। মুক্তির পর সবার পছন্দের সিনেমা হয়ে ওঠে এটি। প্রায় ২০০ কোটিরও বেশি লাভ করে। তবে অস্কারের মূল পর্বে এই ছবিটিরও জায়গা হয়নি দেখে আশাহত হলেন ভারতের সিনেপ্রেমীরা।

Watch 2018: Everyone Is A Hero (Malayalam) Full HD Movie Online - Sony LIV
২০২৩ সালের অস্কারে, 'আরআরআর' সহ 'দ্য এলিফ্যান্ট হুইস্পারস' ডকুমেন্টারিটিও অস্কার পায়। মোট ৫টি সিনেমা অস্কারের জন্য মনোনীত করা হয়। বিভিন্ন দেশ থেকে সিনেমা অস্কার কমিটির কাছে জমা পড়ে বলে প্রতিযোগিতাও হয় টানটান। তাই শেষ পাঁচে পৌঁছানো বেশ কঠিন। ২০০১ সালে টপ ৫-এর মধ্যে ছিল 'লগন'। তারপর ২০২৩-এ দুটি ছবির দৌলতে ভারতের ঝুলিতে আবার অস্কার আসে।


```