Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সিরিজটাই ফ্লপ হবে', ‘ক্রিমিনাল জাস্টিস ৪’-এর তিনটি এপিসোড আনায় হটস্টারকে নিয়ে ক্ষুব্ধ দর্শক

ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ সিজন, যার নাম ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’।

'সিরিজটাই ফ্লপ হবে', ‘ক্রিমিনাল জাস্টিস ৪’-এর তিনটি এপিসোড আনায় হটস্টারকে নিয়ে ক্ষুব্ধ দর্শক

‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ সিজন, যার নাম ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’। এই নতুন সিজনে ফের আইনজীবী মাধব মিশ্র চরিত্রে ফিরেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এবার তিনি নিজের সংস্থা ‘মাধব মিশ্র অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর হয়ে একটি হত্যাকাণ্ডের মামলা লড়ছেন।

সিজনের শুরুতেই দেখা যায়, নার্স রোশনি (আশা নেগি)–র একটি পরকীয়ার সম্পর্ক রয়েছে সার্জেন ডঃ রাজ নাগপাল (মোহাম্মদ জীশান আয়ুব)-এর সঙ্গে। রহস্যজনকভাবে রোশনি খুন হন। এবং এরপরেই রাজ ও তাঁর স্ত্রী অঞ্জু (সুরভীন চাওলা)-কে গ্রেফতার করা হয়। এরপর যা ঘটে, তা-ই মূলত সিরিজের কাহিনি।

পরপর তিনটি এপিসোড মুক্তি পেয়েছে, এবং ইতিমধ্যেই তা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয় যেমন আলোচনায়, তেমনি দর্শক বেশ রেগেই রয়েছে ডিজনি+ হটস্টারের উপর। তার কারণ হল কেন শুধু তিনটি এপিসোডটি রিলিজ করা হল? আপাতত এই প্রশ্নেই উত্তাল সোশ্যাল মিডিয়া।

একজন ভক্ত টুইট করে লিখেছেন, “প্রথম তিনটি এপিসোড তুলনায় হালকা হলেও টুইস্ট ছিল। এখন থেকে গল্প আরও গাঢ় হবে। পঙ্কজ ত্রিপাঠী আবারও দুর্দান্ত পারফর্মেন্স দিয়েছেন, তাঁর অভিনয়ে কমেডির ছোঁয়াও এসেছে। মনে হচ্ছে মামলাটা সহজ, কিন্তু ধোঁয়াটে।”

তবে সিরিজের সফলতা সত্ত্বেও অনেক দর্শক হটস্টারের রিলিজ কৌশল নিয়ে ক্ষুব্ধ। মাত্র তিনটি এপিসোড রিলিজ হওয়ায় বহু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “মাত্র ৩টি এপিসোড দেখে, বাকিটার জন্য অপেক্ষা করা খুবই বিরক্তিকর। এইভাবে এপিসোড রিলিজ করলে বিঞ্জ-ওয়াচের মজা মরে যায়।”

আরেকজন মন্তব্য করেছেন, “এইভাবে এপিসোড রিলিজ করলে সাবস্ক্রাইবার হারাবেন। ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজটাই শেষ পর্যন্ত ফ্লপ হয়ে যাবে।” এমনকি একজন টুইটার ব্যবহারকারী সাফ জানিয়ে দিয়েছেন, “যতক্ষণ না সব এপিসোড আপলোড হচ্ছে, আমি ‘ক্রিমিনাল জাস্টিস ৪’ দেখব না।”

 রোহন সিপ্পি পরিচালিত এবং সামীর নায়ার প্রযোজিত এই সিজনে মুখ্য ভূমিকায় রয়েছেন মোহাম্মদ জীশান আয়ুব, সুরভীন চাওলা, আশা নেগি, খুশবু আতরে, মিতা বসিষ্ঠ এবং শ্বেতা বসু প্রসাদ।


```