Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলায় এসে ছবি বানাও, মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘ওয়াদা’ সলমনের

বলিউডের পরবর্তী ডেস্টিনি হোক বাংলা। আগামী দিনে বাংলা থেকেই তৈরি হোক বলিউডের সিনেমা। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাংলায় এসে ছবি বানাও, মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘ওয়াদা’ সলমনের

শেষ আপডেট: 5 December 2023 19:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পরবর্তী ডেস্টিনি হোক বাংলা। আগামী দিনে বাংলা থেকেই তৈরি হোক বলিউডের সিনেমা। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নেতাজি ইন্ডোরে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের মঞ্চে তখন চাঁদের হাট। হাজির টলি বলির একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহার সামনেই ভাইজান সলমনের কাজ থেকে ‘ওয়াদা’ও আদায় করিয়ে নিলেন দিদি। মুখ্যমন্ত্রীর আহ্বানে সম্মতি জানিয়ে সলমনও বললেন, কথা দিচ্ছি, অবশ্যই আসব এখানে শ্যুটিং করতে।

মঞ্চে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাইজান, অনিলজি, মহেশজিকে অনুরোধ- বাংলায় অনেক ভাল ভাল জায়গা রয়েছে। এখানে এসে সিনেমা করুন। আগামীদিনে বাংলায় আপনাদের গন্তব্য হোক। দার্জিলিং, মিরিক, কালিম্পং, শিলিগুড়ি, বোলপুর, আসানসোল, আমাদের এখানে সিনেমা করার মতো একাধিক ভাল স্পট আছে।

দক্ষ ব্যবসায়ী যেভাবে নিজের পণ্য বিক্রি করেন, অনেকটা সেই স্টাইলে ভরা মঞ্চে এরপরই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বাংলা অতিথি পরায়ণ। আমাদের ছেলেদের স্কিল রয়েছে, আছে মেধাও। রয়েছে সৃজনশীলতাও। এরা পরিশ্রম করতেও জানে। সুরক্ষা এবং সংস্কৃতির দিক থেকেও বাংলা এগিয়ে। প্লিজ প্রোমোট বাংলা।

মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে সম্মতি জানায় উপস্থিত ভিড়টা। সেই তালিকায় কে নেই? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বর্তমানে বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়. মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে, পরাণ গঙ্গোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সব্যসাচী চক্রবর্তী প্রমুখরা। উপস্থিত দর্শক আসন থেকেও সমস্বরে সম্মতি জানানো হয় মুখ্যমন্ত্রীর অনুরোধকে। এরপরই সলমন জানান, আগামীদিনে বাংলা থেকে বলিউডের ছবি করবেন তাঁরা।

 উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, , নুসরত জাহান, মিমি চক্রবর্তী সহ অন্যান্য রা। উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া, ফ্রান্সের পরিচালকরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জুন মালিয়া, চুর্ণী গঙ্গোপাধ্যায়।

এবছর চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন করা হবে। মুখ্যমন্ত্রীর ভাবনায় এই প্রথম কেআইএফএফ-এর জন্য থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ২৯ তম কলকাতা চলচিচ্চত্র উৎসবের ৩৯ টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৭২ টি ফিচার ফিল্ম, ৫০ টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ছবি। এছাড়া নন কম্পিটিশন বিভাগে রয়েছে ৯৭ টি ছবি। এদিনের উদ্বোধনী মঞ্চে সলমন, সোনাক্ষী, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।


```