Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

'চিরপথের সঙ্গী'-শিক্ষাগুরুদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানটি হল উত্তম মঞ্চে 

সম্প্রতি উত্তম মঞ্চে প্রয়াত রমা মণ্ডল এবং প্রমিতা মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপস্থাপন করলেন 'চিরপথের সঙ্গী' শিরোনামে একটি  বিশেষ সঙ্গীতানুষ্ঠান।

'চিরপথের সঙ্গী'-শিক্ষাগুরুদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানটি হল উত্তম মঞ্চে 

শেষ আপডেট: 6 February 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: কবিগুরুর গানকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলেছেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পীরা। সুচিত্রা মিত্র, রমা মণ্ডল, প্রমিতা মল্লিক তাঁদের মধ্যে অন্যতম। তাদের গায়কী, ঘরানাকে বয়ে নিয়ে চলেছেন এই প্রজন্মের শিল্পীরা। তেমনই তিন সংগীতশিল্পী অভীক মল্লিক, শ্রীধারা গুপ্ত এবং প্রবাসী ঋষি ব্যানার্জি।

সম্প্রতি উত্তম মঞ্চে তাঁদের শিক্ষাগুরু প্রয়াত রমা মণ্ডল এবং প্রমিতা মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁরা উপস্থাপন করলেন 'চিরপথের সঙ্গী' শিরোনামে একটি  বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এটি শুধুমাত্র সংগীত পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সঙ্গে ছিল ভিডিও প্রেজেন্টেশন এবং নৃত্যের উপস্থাপনাও।

এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল নব রবি কিরণ। অভীক মল্লিকের পরিবেশনে ছিল আমার মিলন লাগি তুমি, ওই আসনতলের মাটির পরে, নয়ন তোমারে পায় না দেখিতে রবীন্দ্রসংগীতগুলি।

শ্রীধারা গুপ্তের পরিবেশনে শুধু তোমার বাণী নয় গো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমি তোমারি মাটির কন্যা এবং ঋষি ব্যানার্জি  পরিবেশন করেন মোর হৃদয়ের গোপন বিজন, মহারাজ একি সাজে, জগত জুড়ে উদার সুরে এই রবীন্দ্রসংগীতগুলি। তাদের গায়কী এবং উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের।

এছাড়াও তাঁদের পরিবেশনে ছিল 'চন্ডালিকা' এবং 'চিত্রাঙ্গদা'  নৃত্যনাট্যের নির্বাচিত অংশ। সঙ্গে ছিল নৃত্যের উপস্থাপনা।  শিক্ষাগুরু প্রমিতা মল্লিক স্বয়ং উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন মঞ্চে তিনি সংগীতশিল্পী রমা মণ্ডলের সঙ্গে তার সুমধুর বন্ধুত্বের সম্পর্কের কথা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। পরিবেশন করেন দুটি গানও। নীরব রজনী দেখো মগ্ন জোছনায় এবং তোমারি ঝরনাতলার নির্জনে।

এদিন সন্মানিত করা হয় মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্রকে। অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন বিপ্লব মণ্ডল, সুব্রত মুখার্জি ,সন্দীপ সেনগুপ্ত, সৌমজ্যোতি ঘোষ এবং অমল সরকার। সঞ্চালনায় মধুমিতা বসু।


```