Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

‘জি বাংলার’ই জয়জয়কার! টিআরপি লিস্টে প্রথম তিনে কোত্থাও নেই ‘জলসা’!

হোমমেকারদের কাছে মেগাসিরিয়াল মানেই কয়েক ঘন্টার অবকাশ। রোজনামচার কাজকর্মের ফাঁকে বিনোদনের এক টুকরো নিঃশ্বাস।

‘জি বাংলার’ই জয়জয়কার! টিআরপি লিস্টে প্রথম তিনে কোত্থাও নেই ‘জলসা’!

প্রথম তিনে জি বাংলা-ই

শেষ আপডেট: 27 February 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: হোমমেকারদের কাছে মেগাসিরিয়াল মানেই কয়েক ঘন্টার অবকাশ। প্রতিদিনের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়, তারিয়ে তারিয়ে উপভোগ। গল্পের আনাচকানাচ মনে রেখে, পরের কোনও এক সন্ধে তা নিয়ে পিএনপিসি। কোনটা ভাল এগোচ্ছে, কোনটা নয়, তা নিয়ে চলবে তর্কাতর্কিও। আর তার প্রমাণস্বরূপ হাতে রাখা, টিআরপি লিস্ট। প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে এই তালিকা। গত এক সপ্তাহে ঠিক কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে তা দেখে নেওয়া, পছন্দের সিরিয়াল তালিকার শীর্ষে না অন্তিমে।

দেখে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের টিআরপি লিস্ট। গত এক মাস ধরে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা' যে ট্রেন্ড বজায় রেখেছিলেন এই সপ্তাহেও তার অন্যথা হল না। ৮.০ নম্বর নিয়ে শীর্যে জি বাংলার পরিণীতা। গত সপ্তাহে ছিল ৭.৯। বাড়ল ০.১ নম্বর। উল্লেখ্য, বিগত বেশ কিছু দিন ধরেই টিআরপি তালিকায় জি-এর দাপট। প্রথম তিন থাকছে ওই চ্যানেলেরই নিয়ন্ত্রণে। জলসার আলো খানিক কম জ্বলছে। কারণ দ্বিতীয় স্থানেও ৭.৫ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী'। শুধু তাই নয় জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'ফুলকি' রয়েছে তৃতীয়। মাত্র পয়েন্ট ০.২ নম্বরে পিছিয়ে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'ফুলকি'।

এই সপ্তাহে চতুর্থ স্থানে অবশ্য একই পয়েন্ট ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' এবং স্টার জলসার ‘গীতা এলএলবি’। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙামতি তীরন্দাজ’ (৬.৫)।

নন ফিকশন শো'র ক্ষেত্রে অনেকটাই নম্বর বেড়েছে 'দিদি নম্বর ওয়ান'-এর। গত সপ্তাহে ওই শো পেয়েছিল ৪.৪। এই সপ্তাহে তা বেড়ে হয়েছে ৫.৯-এ। তবে নম্বর কমেছে জি বাংলা সারেগামাপা'র। গ্র্যান্ড ফিনালের দিকে ক্রমশ এগিয়ে চলেছে এই রিয়ালিটি শো। কিন্তু অদ্ভূত এক ওঠানামা রয়েছে টিআরপির নম্বরে। গত সপ্তাহে ছিল ৫.৪। এই সপ্তাহে পয়েন্ট কমে হয়েছে ৪.৯-এ। তবে টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা কাল সে ফকির। কখন যে কী হয়, সে হিসেব নেই কারওর কাছেই। কে বলতে পারে অদূর ভবিষ্যতে হয়তো গ্র্যান্ড কামব্যাক হতেই পারে স্টার জলসার? 


```