Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

'আমার কাছে ভাষা নেই...', পডকাস্টে ধনশ্রী 'সুগার ড্যাডি' প্রসঙ্গ তোলায় পাল্টা দিলেন চাহাল?

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল আবারও আলোচনায়। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন চাহাল। 

'আমার কাছে ভাষা নেই...', পডকাস্টে ধনশ্রী 'সুগার ড্যাডি' প্রসঙ্গ তোলায় পাল্টা দিলেন চাহাল?

ধনশ্রী - চাহাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 August 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল আবারও আলোচনায়। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট শেয়ার করলেন চাহাল। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।

ইউটিউবের 'হিউম্যানস অফ বোম্বে' পডকাস্টে ধনশ্রী প্রথমবার তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বলেন। ডিভোর্সের শুনানির দিন চাহালের টিশার্টে লেখা ছিল, “Be your own sugar daddy”। সেই ঘটনা নিয়েও ধনশ্রী বিস্ময় প্রকাশ করেন।

তিনি জানান, আদালতে চূড়ান্ত রায়ের সময় তিনি আবেগ সামলাতে পারেননি। তাঁর কথায়, “আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তবু আমি চিৎকার করে কেঁদে ফেলি। সেই মুহূর্তটা সামলানো খুব কঠিন ছিল। রায় দেওয়ার পর চাহাল প্রথমে বেরিয়ে যান।”

ধনশ্রী আরও বলেন, “ডিভোর্সের পর সবাই আমাকে দোষারোপ করবে, তা আগেই জানতাম। কিন্তু টি-শার্ট পরে আসাটা অবাক করেছিল। আমি তখনই বলেছিলাম, আরে ভাই, হোয়াটসঅ্যাপ কর দেতা, টি-শার্ট কিউ পেহনা হ্যায়?”

এই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টা পর চাহাল ইনস্টাগ্রামে পোস্ট করেন ইংল্যান্ডের কার্কস্টোন পাসের কিছু ছবি। কখনও তাঁকে হাত প্রসারিত করে, কখনও পাহাড়ের দিকে তাকিয়ে চিন্তায় মগ্ন দেখা যায়। ক্যাপশন, “Million feelings, Zero words.”

নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি ধনশ্রীকে পরোক্ষ কটাক্ষ। কেউ মজা করে লিখেছেন, '“Be your own sugar daddy!”, যা ধনশ্রীর মন্তব্যেরই রেফারেন্স। আরেকজন লিখেছেন, “ভাই হোয়াটসঅ্যাপে বলতে হত তো।”*

কোভিডের সময় নাচ শেখার মাধ্যমে শুরু হয়েছিল চাহাল-ধনশ্রীর সম্পর্ক। দ্রুতই বিয়ে করেন দুজনে। কিন্তু ২০২২ সালের জুন থেকে তাঁরা আলাদা থাকছিলেন। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য যৌথ পিটিশন দাখিল করেন। চলতি বছরের মার্চ মাসে বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়।


```