
শেষ আপডেট: 14 January 2021 05:47
অন্যদিকে সেলেবদের প্রিয় সবকিছু জানার প্রতি তীব্র কৌতুহল কাজ করে সাধারণ মানুষদের। তাঁরা কী খেতে পছন্দ করেন, আদৌ প্রিয় খাবার খেতে পারেন কিনা এই নিয়ে নানা প্রশ্ন মানুষের মনের মধ্যে ঘোরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বি টাউনের বেশকিছু সেলেব্রিটি নিজেদের প্রিয় খাবারের ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন। যেমন
সোনম কাপুর আহুজা
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সাদা-কালো জমকালো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "কখনও কখনও নিজের মন ভাল রাখতে, নিজেকে নিয়েই ঘুরতে যেতে হয়। নিজের প্রিয় খাবারের স্বাদ চেখে দেখতে দেখতে মি-টাইম উপভোগ করা জরুরি।" ছবিতেই দেখা যাচ্ছে লন্ডনে সোনমের প্রিয় রেস্তোরাঁয় নিজের প্রিয় খাবার পাস্তা খাচ্ছেন তিনি।
দীপিকা পাড়ুকোন
দীপিকার পছন্দ একেবারে বাড়িতে তৈরি দক্ষিণী খাবার। সাদা ঝুরঝুরে ভাত, সঙ্গে টক-ঝাল রসম কারি। বাড়িতে তৈরি খাবারের যে কোনও তুলনা হয় না সেকথা তিনি একটি রিল ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
দীপিকার ভিডিওতেই অনন্যা পান্ডে জানিয়েছেন তাঁর দীপিকার বাড়ির এই রান্না ভীষণ ভাল লাগে। আবার পরিণীতি চোপড়া ভিডিওর নীচে কমেন্ট করে লিখেছেন, তাঁর প্রিয় খাবার "পিৎজাআআ...!"
অনুপম খের
কিছুদিন আগে পরিণীতি চোপড়ার পাঠানো বাড়িতে বানানো মিষ্টির ছবি পোস্ট করেছিলেন তিনি ইনস্টাগ্রামে। এবার একেবারে অথেনটিক রাজস্থানি খাবারের ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন কুমার মঙ্গলম বিরলা এবং তাঁর পরিবারকে। সেই ছবিতেই দেখা যাচ্ছে একাধিক জিভে জল আনা রাজস্থানি খাবার।
আলিয়া ভাট
বাঙালির আলুভাজাকে অন্যনামে ফ্রেঞ্চ ফ্রাই বলে ডাকেন কেউ কেউ। আর অভিনেত্রী আলিয়া ভাটের মতে যেকোনও সমস্যার সমাধান করতে পারে এই ফ্রেঞ্চ ফ্রাই। ইনস্টাগ্রামে এই আলুভাজা খাওয়ার ছবিই পোস্ট করেছেন তিনি। বলাই বাহুল্য, তিনি বোঝাতে চেয়েছেন এটি তাঁর প্রিয় খাবার।
ইলিনা ডি'ক্রুজ
সম্প্রতি 'বরফি' খ্যাত অভিনেত্রী ইলিনা ডি'ক্রুজ নিজের একটি ছবিসহ পর্তুগিজ ব্রেডের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "যতই ফিট থাকার চেষ্টা করি না কেন, মায়ের হাতের তৈরি খাবারের লোভ সামলানো খুব মুশকিল।"