Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন? অবশেষে সিবিআই জানাল মৃত্যুর আসল কারণ

বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের থাবা, তখনই দেশে চলছে কড়া লকডাউন, ঠিক সেই সময় ১৪ জুন সকালে আসে এক শোক সংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর।

সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন? অবশেষে সিবিআই জানাল মৃত্যুর আসল কারণ

সুশান্ত সিং রাজপুত

শেষ আপডেট: 23 March 2025 09:17

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের থাবা, তখনই দেশে চলছে কড়া লকডাউন, ঠিক সেই সময় ১৪ জুন সকালে আসে এক শোক সংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। তাঁর মৃতদেহ তাঁর বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এই খবর বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু পরে প্রশ্ন ওঠে, সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে? সারা দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। 

সুশান্তের পরিবার এবং অগণিত ভক্ত সিবিআই তদন্তের দাবি তুলেছিল। এরপর শুরু হয় তদন্ত। প্রায় সাড়ে চার বছর পর, সিবিআই সুশান্তের মৃত্যুর রহস্য সমাধানে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। ২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে তাঁর প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে। তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালাজাদুর মতো অভিযোগ ওঠে। 

সুশান্তের পরিবার সরাসরি তাঁর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে। ২০২০ সালের অগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। সূত্র অনুযায়ী, সিবিআই রিপোর্টে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে বোঝা যায় সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। ফলে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে ক্লিনচিট দেওয়া হয়েছে। 

এছাড়াও, দু'টি এফআইআর থেকে রিয়া, তাঁর ভাই সৌভিক এবং মা-বাবার নাম বাদ দিতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS) এর ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ছিল আত্মঘাতী। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল থেকেও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যদি সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হয়, তবে খুনের অভিযোগ খারিজ হয়ে যাবে। এই সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বক্তব্যও সামনে এসেছে। তাঁর আইনজীবী জানিয়েছে, সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়া বলেছেন, মামলার প্রতিটি দিক তদন্ত করা হয়েছে। তাঁকে নিয়ে যে মিথ্যা প্রচার চালানো হয়েছিল, তা মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। বিনা দোষে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল রিয়াকে, এবং তাকে প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে। রিয়া আরও বলেছেন, তিনি চান না ভবিষ্যতে কারও সঙ্গে এমনটা ঘটুক।


```