Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার নামের ভার কাঁধে, নতুন পথে তৃষানজিৎ—চিত্রনাট্য বদলে এগোচ্ছে প্রথম ছবি

একটা সময় ছিল, যখন বাংলা ছবির আকাশে একাই রাজত্ব করতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়ক থেকে চরিত্রাভিনেতা—বয়স, সময়, ট্রেন্ডকে বুড়ো আঙুল দেখিয়ে আজও তিনি নিজেকে ভাঙেন, নতুন করে গড়েন। 

 বাবার নামের ভার কাঁধে, নতুন পথে তৃষানজিৎ—চিত্রনাট্য বদলে এগোচ্ছে প্রথম ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 January 2026 15:46

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন বাংলা ছবির আকাশে একাই রাজত্ব করতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়ক থেকে চরিত্রাভিনেতা—বয়স, সময়, ট্রেন্ডকে বুড়ো আঙুল দেখিয়ে আজও তিনি নিজেকে ভাঙেন, নতুন করে গড়েন। সেই নাম শুধু একজন অভিনেতার নয়, এক যুগের, এক ইন্ডাস্ট্রির ইতিহাস। আর ঠিক সেই ইতিহাসের ধারাবাহিকতাতেই এবার আলোয় আসতে চলেছেন তাঁর ছেলে—তৃষানজিৎ চট্টোপাধ্যায়।

টলিউডে বহুদিন ধরেই কৌতূহল ছিল—কবে বড়পর্দায় দেখা যাবে প্রসেনজিতের পুত্রকে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আগামী ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তৃষানজিৎ। ছবিতে তাঁর বিপরীতে দেবালয় ভট্টাচার্যের আরেক ছবি ‘ভুগুন’-এর নায়িকা আর্যা রায়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি—অর্থাৎ প্রথম ছবিতেই একেবারে শক্ত মাটিতে পা রাখছেন স্টারপুত্র।

নতুন বছর শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। এর মধ্যেই চুপচাপ পেরিয়ে গিয়েছে তৃষানজিতের ২১তম জন্মদিনও। ফলে স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—তবে কবে থেকে শুরু হচ্ছে তাঁর প্রথম ছবির কাজ?

ঘনিষ্ঠ সূত্রের খবর বলছে, ছবির যাত্রাপথ একেবারে মসৃণ ছিল না। প্রাথমিকভাবে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল, তা পরিচালকের মন ভরাতে পারেনি। ফলত সাহসী সিদ্ধান্ত—প্রথম চিত্রনাট্য সরিয়ে রেখে একেবারে নতুন করে দ্বিতীয় চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। গল্পের ভিত বদলেছে, দৃষ্টিভঙ্গি বদলেছে, আর সেই কারণেই খানিকটা সময় নিচ্ছে ছবির প্রস্তুতি।

শোনা যাচ্ছে, নতুন চিত্রনাট্য এখনও পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় আপাতত অন্য কলাকুশলীদের নির্বাচনও আটকে রয়েছে। দেবালয় ভট্টাচার্য নাকি কোনও তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁর মতে, সব দিক থেকে প্রস্তুত না হলে ক্যামেরা অন হবে না। তবে এটাও ঠিক, ছবির কাজ ইতিমধ্যেই কাগজে-কলমে শুরু হয়ে গিয়েছে।

সবকিছু পরিকল্পনা মতো চললে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ফ্লোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছবির। অর্থাৎ আর খুব বেশি দেরি নয়—বাবার মতোই ক্যামেরার সামনে নিজের পরিচয় গড়ে তোলার পথে প্রথম পা ফেলতে চলেছেন তৃষানজিৎ।

প্রসঙ্গত, আগের চিত্রনাট্যে কলকাতা ও মফস্বল—এই দুই জগতের টানাপোড়েনের গল্প বলার পরিকল্পনা ছিল। তবে নতুন প্রজন্মের দর্শকদের আরও গভীরভাবে ছুঁয়ে যেতে, সময়ের স্রোতের সঙ্গে তাল মেলাতেই হয়তো সেই গল্প বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। নতুন চিত্রনাট্যে কী চমক অপেক্ষা করছে, তা আপাতত ভবিষ্যতের হাতেই তুলে রাখা হয়েছে।


```