Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ছন্দের অভাবে মুখ থুবড়ে পড়ল 'হুব্বা', ভালো অভিনয়ও বাঁচাতে পারল না

সুপ্রতিম সরকারের লেখা বই থেকে হুগলির কুখ্যাত গুন্ডা হুব্বা শ্যামলকে নিয়েই মূলত এই সিনেমার গল্প।

ছন্দের অভাবে মুখ থুবড়ে পড়ল 'হুব্বা', ভালো অভিনয়ও বাঁচাতে পারল না

শেষ আপডেট: 19 January 2024 15:58

রেটিং- ২/৫

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় যখন পড়া মুখস্ত হতে চাইত না, তখন মায়েরা বলত দুলে দুলে ছন্দ করে পড়, দেখবি পড়া তাড়াতাড়ি মুখস্ত হবে। আসলে এই গোটা পৃথিবীটাই ভিন্ন ভিন্ন ছন্দে চলে। ছন্দ না থাকলে হাজারও অলঙ্করণ বেমানান হয়ে যায়। ঠিক যেমন হল, ব্রাত্য বসুর সিনেমা "হুব্বা"তে।


সুপ্রতিম সরকারের লেখা বই থেকে হুগলির কুখ্যাত গুন্ডা হুব্বা শ্যামলকে নিয়েই মূলত এই সিনেমার গল্প। তার ধরা পড়া, অপরাধী হওয়া, প্রথম প্রেম, দুটো বিয়ে, খুন, রাজনৈতিক নেতার হয়ে কাজ করা, সবটা বলা আছে। শুধু নেই গল্প! যেটা মানুষ দেখতে চায়। বেমানান রঙের কাগজ দিয়ে বানানো কোলাজ 'হুব্বা'।


মোশারফ করিমের মত একজন অসাধারণ অভিনেতা এবং ওনার সঙ্গে থাকা প্রত্যেকের দারুণ অভিনয়ও সিনেমাটিকে দাঁড় করাতে পারেনি। একের পর এক অযাচিত গালাগালি, পাঞ্চ লাইন যেন মাথা ধরিয়ে দেয়। তবে কিছু জায়গার কমিক টাইমিং খারাপ না। 

Hubba (2024) - IMDb

ছবির মিউজিক, ক্যামেরার কাজ দেখে মনে হয় পেশাদারিত্বের অভাব। সিনেমায় দেখার মত অভিনয় করেছে হুব্বার ছোটবেলার চরিত্রে গম্ভীরা ভট্টাচার্য। এছাড়াও হুব্বার ডান হাত হিসেবে অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয়ও চোখে লাগার মত। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত এতটাই আড়ষ্ট, যা দেখে বিরক্ত লাগে। 


আড়াই ঘণ্টার এই সিনেমা বসে দেখতে দেখতে বিরক্তিভাব আসতে বাধ্য। গল্পের শুরুতে একটা ছন্দ থাকলেও, আধ ঘণ্টা যেতে না যেতেই সেই ছন্দ হারিয়ে ফেলে। 


তবে যদি শুধু মোশারফ করিমের অভিনয় দেখার জন্য যদি কেউ সিনেমাটি দেখতে চান, তবে দেখতে পারেন ব্রাত্য বসু পরিচালিত 'হুব্বা'।


```