পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১১০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে। দেশ-বিদেশে ছবির এই বিপুল সাফল্যের মাঝেই এবার উঠে এল এক ভিন্ন খবর।
.jpeg.webp)
শেষ আপডেট: 29 March 2026 16:52
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ধুরন্ধর (Dhurandhar: The Revenge)। পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-এর এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১১০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে। দেশ-বিদেশে ছবির এই বিপুল সাফল্যের মাঝেই এবার উঠে এল এক ভিন্ন খবর। বিপুল অঙ্কের টাকার দাবি উঠল পাকিস্তানের লিয়ারি এলাকার বাসিন্দাদের তরফে।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। সেখানে দেখা যায়, লিয়ারির কিছু বাসিন্দা ছবির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি অর্থের দাবি তুলছেন। তাঁদের বক্তব্য, এই ছবির গল্প বা প্রেক্ষাপট যেহেতু লিয়ারিকে ঘিরে, তাই আয়ের একটি বড় অংশ সেই এলাকার উন্নয়নে খরচ করা উচিত।
এক বাসিন্দা বলেন, ছবিটি লিয়ারিকে কেন্দ্র করে তৈরি, তাই এই সাফল্য থেকে শহরের উন্নয়ন হওয়া দরকার। রাস্তাঘাট, পরিকাঠামো—সবই এখনও অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বলে অভিযোগ তাঁর।
অন্য এক ব্যক্তি আরও সরাসরি দাবি জানিয়ে বলেন, হাজার কোটি টাকার বেশি আয় হলে অন্তত ৫০০ কোটি টাকা লিয়ারির মানুষের জন্য দেওয়া উচিত। তাঁর কথায়, এলাকার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে শিশুদের হাঁটতে গেলেও পায়ে ক্ষত হয়ে যায়।
আরেক বাসিন্দার আক্ষেপ, বহুদিন ধরেই উন্নয়নের দাবি জানানো হচ্ছে, কিন্তু তাতে সাড়া মেলেনি। তাই এবার ছবির সাফল্যকে হাতিয়ার করেই তাঁরা কিছু পাওয়ার আশা করছেন।
যদিও এই দাবির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের তরফে পাওয়া যায়নি, তবুও বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। কেউ এই দাবিকে সমর্থন করছেন, আবার কেউ এটিকে অযৌক্তিক বলেও মনে করছেন।
সব মিলিয়ে, বক্স অফিসের সাফল্যের পাশাপাশি এবার কোন পরিস্থিতির মুখে পড়তে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-কে, এখন সেটাই দেখার।