Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'কুণালকে এখন গ্রেফতার করা যাবে না', একনাথ শিন্ডেকে কটাক্ষ করার মামলায় জানাল বম্বে হাইকোর্ট

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুকশিল্পী কুণাল কামরার একটি প্যারোডি প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক মামলা।

'কুণালকে এখন গ্রেফতার করা যাবে না', একনাথ শিন্ডেকে কটাক্ষ করার মামলায় জানাল বম্বে হাইকোর্ট

কুণাল কামরা

শেষ আপডেট: 17 April 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুকশিল্পী কুণাল কামরার একটি প্যারোডি প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক মামলা। তাঁর শো-এর স্থানেও চালানো হয় ভাঙচুর। এই প্রেক্ষিতে বুধবার, ১৬ এপ্রিল বম্বে হাইকোর্ট জানিয়ে দিল—এই মামলায় অন্তত চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না কামরাকে।

কী নিয়ে বিতর্ক?

ঘটনার সূত্রপাত মার্চ মাসে, এক স্ট্যান্ড-আপ কমেডি শোতে। সেখানে কুণাল কামরা শিবসেনার বিভাজন প্রসঙ্গে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন। এই প্যারোডির পরপরই তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিন্ডে সমর্থকেরা। মহারাষ্ট্র তো বটেই, এমনকি তামিলনাড়ুর বিভিন্ন জায়গাতেও কৌতুকশিল্পীর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। 

হাইকোর্ট কী বলল?

এই মামলার শুনানিতে বুধবার বম্বে হাইকোর্ট জানায়, ‘‘যতদিন না এই মামলার চূড়ান্ত রায় ঘোষিত হচ্ছে, ততদিন পর্যন্ত আবেদনকারী কুণাল কামরাকে গ্রেফতার করা যাবে না। মামলার যাবতীয় দিক বিবেচনায় দেখা যাচ্ছে, এই মুহূর্তে গ্রেফতারির প্রয়োজন নেই।’’ আদালত আরও জানায়, সংশ্লিষ্ট মামলা ভারতীয় দণ্ডবিধির ৩৫ ধারার ৩ উপধারার আওতায় থাকলেও, পরিস্থিতি বিচার করে এখনই কোনও গ্রেফতারি যথাযথ নয়।

এই মামলায় এর আগেও আইনি সুরক্ষা পেয়েছেন কামরা। মাদ্রাজ হাইকোর্টেও জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি এবং আদালত তাঁকে রেহাই দিয়েছিল। বম্বে হাইকোর্টের রায় সেই আইনি সুরক্ষাকেই আরও জোরদার করল।


```