Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুক্রে জুম্মা, সোমে শিব পুজো! দুই ধর্মই সমানভাবে মানেন সেলিম মার্চেন্ট, কেন? দিলেন ব্যাখ্যাও

সেলিম জন্মসূত্রে মুসলিম। কিন্তু তাঁর ব্যক্তিগত মতামত নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। গত বছর পহেলগামে (Pahalgam) ঘটে যাওয়া ঘটনার পর তিনি প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে বলেছিলেন, “মুসলমান হয়ে লজ্জিত।” ওই মন্তব্যও সেই সময়ে চর্চার কেন্দ্রে ছিল।

শুক্রে জুম্মা, সোমে শিব পুজো! দুই ধর্মই সমানভাবে মানেন সেলিম মার্চেন্ট, কেন? দিলেন ব্যাখ্যাও

সেলিম মার্চেন্ট

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 20:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্টের (Salim Merchant) এক মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করল । ‘সুক্‌রআল্লা’, ‘মওলা মেরে’, ‘সইয়াঁ’-র মতো বহু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তাঁর এমন অনেক গান প্রায় প্রত্যেকের প্লে লিস্টেই আছে। তবে এবার গান নয়, শিরোনামে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অনুশীলন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম (Salim Merchant) জানান, তিনি প্রতি শুক্রবার জুম্মার প্রার্থনা করেন এবং শুভেচ্ছা জানান। পাশাপাশি সোমবার তিনি শিবের উপাসনাও করেন। এই কথা সামনে আসার পরই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকে জানতে চান, দুই ধর্মের আচার তিনি কেন মানেন?

সেলিম (Salim Merchant) বলেন, তাঁর কাছে ঈশ্বর ও সঙ্গীত- দুই-ই পরম বিশ্বাসের জায়গায়। তাই কোনও বাধা বা ভেদাভেদ নেই। তাঁর কথায়, “আমি শুক্রবার জুম্মার নামাজ পড়ি, আবার সোমবার শিবের পূজো করি। এতে কারও অসুবিধা হওয়ার কারণ নেই। আমি দুই ধর্মকেই সম্মান করি। ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে আমার যোগ এতটাই গভীর যে, সেটা ভাষায় বোঝানো কঠিন।”

সেলিম জন্মসূত্রে মুসলিম। কিন্তু ধর্মে বিশ্বাস নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। গত বছর পহেলগামে (Pahalgam) ঘটে যাওয়া ঘটনার পর তিনি প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে বলেছিলেন, “মুসলমান হয়ে লজ্জিত।” ওই মন্তব্যও সেই সময়ে চর্চায় উঠে এসেছিল। 

এছাড়া, বলিউডে (Bollywood) ধর্মীয় পরিচয়ের কারণে কাজ কম পাওয়া নিয়ে সঙ্গীত পরিচালক এআর রহমান (AR Rahman) যে মন্তব্য করেছিলেন, তারও তীব্র বিরোধিতা করেছিলেন সেলিম। তাঁর মতে, বলিউডে প্রতিভার মূল্য প্রতিভার ভিত্তিতেই হওয়া উচিত, ধর্মের ভিত্তিতে নয়।

সেলিমের গানেও বহুবার উঠে এসেছে আল্লাহর নাম, ঈশ্বরের প্রতি ভরসা, আধ্যাত্মিকতা। আবার শিবরাত্রির সময় তিনি নিত্যনতুন ভক্তিমূলক গানও প্রকাশ করেন। অনেকের কাছে এটা পরস্পরবিরোধী মনে হলেও সেলিম বলেন, “যেখানে আমার মনে শান্তি মেলে, সেটা অনুসরণ করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ভক্তি, প্রার্থনা বা সঙ্গীত- এসব কোনও ধর্মের দেওয়ালে আটকে থাকে না।”

তাঁর এই বক্তব্যে অনেকেই প্রশংসা করেছেন যে ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদ ও সহনশীলতার এক উদাহরণ তিনি নিজেই। তবে একাংশ প্রশ্ন তুলেছে, জনপ্রিয় মানুষের এমন দ্বৈত ধর্মাচরণ জনমতকে বিভ্রান্ত করতে পারে কি না।

সব মিলিয়ে, সেলিম মার্চেন্টের (Salim Merchant) মন্তব্য নতুন করে আলোচনার আগুন জ্বালালেও তিনি নিজে পরিষ্কার করে দিয়েছেন, ভালবাসা, ঈশ্বর আর সঙ্গীতের জায়গায় কোনও বিভাজন নেই, কোনও দেওয়াল নেই। শুধু আছে বিশ্বাস ও শ্রদ্ধা।


```