Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মিনিট প্রতি চার কোটি পারিশ্রমিক, কে এই অভিনেতা

এখানে যে অভিনেতার কথা বলা হয়েছে সে খান বচ্চনদের মধ্যে কেউ নয়।

মিনিট প্রতি চার কোটি পারিশ্রমিক, কে এই অভিনেতা

শেষ আপডেট: 2 March 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অভিনেতাদের পারিশ্রমিক শুনলে মাথা ঘুরে যায়। কোটির ঘরে ছাড়া ওঁদের টাকার অঙ্কের হিসেব হয় না। বলিউডের ধনী অভিনেতাদের মধ্যে প্রথমদিকেই নাম অক্ষয় কুমার, শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের। যেকোনো ছবিতেই ওঁদের রেমুনারেশন আকাশছোঁয়া।


তবে এখানে যে অভিনেতার কথা বলা হয়েছে সে খান বচ্চনদের মধ্যে কেউ নয়। তিনি হলেন অজয় দেবগণ। এস এস রাজা মৌলীর ছবি 'আরআরআর'-এ মাত্র আট মিনিটের দৃশ্যের জন্য দেবগণ নিয়েছিলেন ৩৫ কোটি। অজয় দেবগণ ওই ছবিতে আল্লুরি ভেঙ্কটরামার চরিত্রে অভিনয় করেছিলেন। অস্কার প্রাপ্ত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আলিয়া ভাটও। সূত্রের খবর অনুযায়ী তিনি পেয়েছিলেন ৯ কোটি।

RRR में Ajay Devgn को मिली सबसे ज्यादा फीस, सिर्फ 10 मिनट के रोल के लिए  Rajamouli की फिल्म से मिले इतने करोड़ - ajay devgn whopping fee for 10  minuets cameos


ছবিটি ছিল বড় বাজেটের। সংখ্যাটা ছিল প্রায় ৪০০ কোটির কাছে। দক্ষিণী অভিনেতা রামচরণও অভিনয় করেছিলেন 'আরআরআর'-এ। গোটা বিশ্বে বক্সঅফিসে এই ছবি উপার্জন করে ১১৩১ কোটি। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এই ছবিতে থাকা 'নাটু নাটু' গানটি অস্কার পায়। শোনা যাচ্ছে এই পুরস্কার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতারা এর দ্বিতীয় ভাগ বানাবেন বলে ঠিক করেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগণের নতুন ছবি 'শয়তান'-এর ট্রেলার। হরর জনরার এই ছবিটিতে আছেন আর মাধবনও। ইতিমধ্যেই ট্রেলারটি হরর প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। ৮ মার্চ ছবিটি বড় পর্দায় আসতে চলেছে।


```