Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

পুরনো ছবির ‘হিট ফর্মুলা’র পুনরাবৃত্তি! আসছে ‘কেশরী’-২

‘কেশরী’র গল্পে ছিল ১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধ। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে।

পুরনো ছবির ‘হিট ফর্মুলা’র পুনরাবৃত্তি! আসছে ‘কেশরী’-২

আসছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’

শেষ আপডেট: 24 March 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: ‘কেশরী’র গল্পে ছিল ১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধ। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। ১০ হাজার আফগান দখলকারীর বিরুদ্ধে লড়াই। ভারতের মাটিতে হওয়া অন্যতম এক যুদ্ধ। এক কথায় লার্জার দ্যান লাইফ। অক্ষয় ছাড়াও ছিলেন পরিণীতি চোপড়া। পরিচালনায় অনুরাগ সিংহ। যৌথ প্রযোজনার দায়িত্বে ছিল  অক্ষয় নিজে এবং করণ জোহর। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘কেশরী’। ছবি হিট ছিল। আন্তর্জাতিক বক্স অফিসে কামাই ছিল প্রায় ২০০ কোটি। শুধু তাই নয়, দেশের বক্সঅফিসে সে বছর সবচেয়ে দ্রুত ১০০ কোটির গণ্ডি টপকে ফেলে অক্ষয়ের ‘কেশরী’।

অক্ষয়ের ছবির ‘হিট ফর্মুলা’র এবার পুনরাবৃত্তি! মুক্তির ছ’বছর পর ফিরছে আবার ফিরছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ (Kesari Chapter 2)। তবে নতুন এ অধ্যায়ে গল্প বদলেছে। বদলেছে প্রেক্ষাপটও। গল্পে এবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ছবির টিজার চিরাচরিত নয়। দেখা যায় একটি কালো স্ক্রিন। তাতে লেখা সতর্ক বাণী। ‘এই দৃশ্য ভয়ঙ্কর, প্রদর্শনের উপযুক্ত নয়।’ আর তারপর শুধু একটা চিৎকার ‘ফায়ার’। স্ক্রিনে তখনও অন্ধকার। শোনা গেল গোলাগুলির শব্দ। আর মানুষের কাতর আর্তনাদ। বাঁচার আপ্রাণ চেষ্টা। দরজা খোলার অনুরোধ। কেউ বললেন পালাতে। কেউ বললেন দেওয়াল টপকাতে। কেউ বললেন, কুয়োয় ঝাঁপাতে। কেউ বললেন, কুয়োতে নয়। বোঝা যাচ্ছে, প্রতি মুহূর্তে ঘটছে কারওর না কারও মৃত্যু।

৩০ সেকেন্ডের অন্ধকারচ্ছন্ন অংশে পরিষ্কার হয়ে যায় সব। ইতিহাসের কাছে ফিরে যেতে হয়। ১৩ই এপ্রিল, ১৯১৯ সাল। একটি কলঙ্কময় দিন। পাঞ্জাবের অমৃতসরের বিক্ষোভরত নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর নির্দেশ ছিল ব্রিটিশ রাজশক্তির। পরিণতি—মৃত্যু। রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ চলাকালীন চারি দিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ। জখম ১ হাজার ২০০ জন। ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। নাইটহুড উপাধি ত্যাগ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর!  

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কেঁপেছিল সারা দেশ। কেঁপে উঠেছিল কোর্ট চত্বরও। ব্রিটিশরাজের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন ‘সাহসী’ আইনজীবী স্যর চেত্তুর শঙ্করন নায়ার। ছবিতে অক্ষয় হয়েছেন সেই প্রতিবাদী আইনজীবী। টিজারে আদালত কক্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার সময় দেখা যায় তাঁকে। কেউ একজন বলে ওঠে ‘তুমি এখনও ব্রিটিশ সাম্রাজ্যের দাস,’ উত্তরে অক্ষয়ের মুখে ইংরেজিতে দু’অক্ষরের গালি, এটুকুই।

‘কেশরী চ্যাপ্টার ২’-তে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন আর মাধবন এবং অনন্যা পান্ডে। অক্ষয় কুমার স্যর সি শঙ্করন নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ছিলেন নির্ভীক এক আইনজীব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন। ছবিটি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পিছনে সত্য উন্মোচন, এবং তাঁর ঐতিহাসিক লড়াইয়ের উপর আলোকপাত করে।


```